Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

BREAKING: করুণানিধির অবস্থা আশঙ্কাজনক, চেন্নাই চললেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ করুণানিধিকে দেখতে কয়েক দিন আগেই দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও' ব্রায়েনকে চেন্নাই পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তাঁর সঙ্কটজনক অবস্থার খবর আসার পরে জরুরি ভিত্তিতে কালাইনারকে দেখতে যাচ্ছেন মমত

BREAKING: করুণানিধির অবস্থা আশঙ্কাজনক, চেন্নাই চললেন মমতা

শেষ আপডেট: 7 August 2018 11:58

দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ করুণানিধিকে দেখতে কয়েক দিন আগেই দলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও' ব্রায়েনকে চেন্নাই পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার তাঁর সঙ্কটজনক অবস্থার খবর আসার পরে জরুরি ভিত্তিতে কালাইনারকে দেখতে যাচ্ছেন মমতা। এ দিন সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর সময় তিনি বলেন, "আজ চেন্নাই যাচ্ছি, কাল ফিরে এসে ঝাড়গ্রাম যাব।" গত মাসের ৩০ তারিখ চেন্নাই যাওয়ার কথা ছিল মমতার। ঠিক ছিল ওই দিন চেন্নাইতে একটি রাজনৈতিক সভা করবেন ডিএমকে নেতা তথা করুণানিধির ছোট ছেলে এম কে স্ট্যালিন। তাঁর সঙ্গে ওই সভায় উপস্থিত থাকবেন মমতা। কিন্তু করুণানিধির শারীরিক অসুস্থতার কারণে ওই সভা বাতিল হয়। আরও পড়ুন: করুণানিধির অবস্থা সঙ্কটজনক প্রসঙ্গত, করুণানিধি তথা ডিএমকে পরিবারের সঙ্গে মমতার সম্পর্ক দীর্ঘ দিনের। অতীতে বাজপেয়ী মন্ত্রিসভায় তৃণমূলের মতোই শরিক দল ছিল ডিএমকে। করুণানিধির আত্মীয় তথা কেন্দ্রীয় মন্ত্রী মুরাসোলি মারানের সঙ্গে বন্ধু সম্পর্ক ছিল মমতার।

```