Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Mamata Fair Vote: মমতা সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে বললেন, মানুষের ভোটে জিতেছে তৃণমূল

পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে (Fair Vote)। রিগিং, সন্ত্রাসের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee)। আজ একটু পরে বারাণসী পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিমানে ওঠার আগে কলকাতা বিমান বন

Mamata Fair Vote: মমতা সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে বললেন, মানুষের ভোটে জিতেছে তৃণমূল

শেষ আপডেট: 2 March 2022 10:50

পুরভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে (Fair Vote)। রিগিং, সন্ত্রাসের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee)। আজ একটু পরে বারাণসী পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিমানে ওঠার আগে কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, রবিবার ১১০২৫টি বুথে ভোট নেওয়া হয়। তার মধ্যে সাতটি বুথে বড়জোর গোলমাল হয়েছে। তাও পাঁচটি বুথে ইভিএমে জটিলতা হয়েছিল বলে শুনেছি। মাত্র দু'টি বুথে পুনরায় ভোট নিতে হয়। মমতা বলেন, মানুষ ভালোবেসে আমাদের ভোট দিয়েছে। অনেক নতুন জায়গায় আমরা জিতেছি। দলীয় কর্মী সমর্থকদের প্রতি তাঁর পরামর্শ এখন আরও নম্র, সংযত হতে হবে আমাদের। মানুষের প্রতি কর্তব্য আরও বেড়ে গেল। 'ভেট দিয়ে ভোট', অবসান চায় সুপ্রিম কোর্ট একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিরোধীদেরও একহাত নেন। ৭ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা। মিটিং মিছিল করে তাদের পড়াশুনোর ক্ষতি করবেন না। তিরিশ বছর ধরে মিটিং মিছিল করে বাংলার অর্থনীতিকে শুধু পঙ্গু করেননি, কৃষি করেননি, শিল্প করেননি। কিছুই করেননি। রবিবার ভোটের পরই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, ভোট হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ। তিনিও বলেছিলেন, কটা বুথে গোলমাল হয়েছে? ভোট তো হয়েছে এগারো হাজারের বেশি বুথে। যদিও তৃণমূলের একাংশও পুরভোটে সন্ত্রাসের অভিযোগ মেনে নিয়েছিল। দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায় মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, গোলমাল এড়ানো গেলে ভাল হত। কিছু ঘটনায় দলের বদনাম হয়েছে। প্রবীণ সাংসদের বক্তব্য ওই দিনই খারিজ করে দেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলনেত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সৌগত কোনও প্রতিক্রিয়া দেন কিনা সেটাই দেখার।

```