Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: বিপন্ন সুষমাকে দেখছে না বিজেপি, পাশে দাঁড়ালেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: সাত দিনেরও বেশি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইটারে গালমন্দ করা থামায়নি গেরুয়া সমর্থকেরা। কিন্তু তার পরেও মোদী-অমিত শাহরা যখন এক্কেবারে নীরব, তখন সুষমার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

BREAKING: বিপন্ন সুষমাকে দেখছে না বিজেপি, পাশে দাঁড়ালেন মমতা

শেষ আপডেট: 2 July 2018 10:57

দ্য ওয়াল ব্যুরো: সাত দিনেরও বেশি হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে টুইটারে গালমন্দ করা থামায়নি গেরুয়া সমর্থকেরা। কিন্তু তার পরেও মোদী-অমিত শাহরা যখন এক্কেবারে নীরব, তখন সুষমার পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রের খবর, সোমবার দুপুরে বিদেশমন্ত্রীকে ফোন করে সহানুভূতি জানিয়েছেন এক সময়ে বাজপেয়ী মন্ত্রিসভায় তাঁর এই সতীর্থ। শুধু ফোনে কথা নয়, এর পর টুইটও করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভাষায় সুষমা স্বরাজকে গালমন্দ করা হচ্ছে তা কঠোর ভাবে নিন্দা করছি। উনি একজন প্রবীণ রাজনীতিক। এ ধরনের জঘন্য ভাষা প্রয়োগের থেকে বিরত থেকে আমাদের উচিত পরস্পরকে শ্রদ্ধা করা।”

আরও পড়ুন: কংগ্রেস মুখপাত্রের শিশুকন্যার নামে কটূক্তি, হুমকি টুইটারে

গোটা বিতর্কের সূত্রপাত হয়েছিল এক দম্পতিকে পাসপোর্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে। তনভি শেঠ নামের এক মহিলা ও তাঁর স্বামী লখনউ পাসপোর্ট সেবা কেন্দ্রে আবেদন করেছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, ভিন্ ধর্মে বিয়ে করার জন্য সেখানকার পাসপোর্ট অফিসার বিকাশ মিশ্র তাঁদের হেনস্থা করেন। এই অভিযোগ পেয়েই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ওই পাসপোর্ট অফিসারকে বদলি করে দেন। এবং তা জানাজানি হতেই টুইটারে সুষমাকে ট্রোল করা তথা হামলা করা শুরু করে গেরুয়া বাহিনী।

যথেচ্ছ ভাষায় গালমন্দ করা হয় সুষমাকে। বলা হয়, ওঁর কিডনি খারাপ হয়েছিল। তার পরে এখন মুসলিম কিডনি লাগিয়েছেন। এমনকী গতকাল মুকেশ গুপ্ত নামে জনৈক ব্যক্তি সুষমার স্বামী স্বরাজ কৌশলকে টুইট করে বলেছে, আপনার স্ত্রী আজ রাতে বাড়ি ফিরে এলে ওঁকে আচ্ছা করে পেটাবেন। বলবেন মুসলিম তোষণ না করতে। জবাবে স্বরাজ রবিবারই বলেছেন, টুইটারে এ কথা পড়ে মানসিক যন্ত্রণায় তাঁর ঘুম চলে গিয়েছে। সেই সঙ্গে অনুরোধ করেন তাঁর স্ত্রীর প্রতি এমন অপমানজনক মন্তব্য যেন না করা হয়। মুকেশের স্ত্রীর উদ্দেশে শুভেচ্ছাও জানান স্বরাজ কৌশল।

তবে আশ্চর্যজনক হল, এর পরেও নীরব ছিলেন মোদী এবং অমিত শাহ।

আরও পড়ুন: রিস্টব্যান্ড আর নতুন জুতোই চিনিয়ে দিল ধর্ষণকারীকে

এই পরিস্থিতিতেই সোমবার মুখ খোলেন মমতা। কেন্দ্রে বাজপেয়ী মন্ত্রিসভায় সুষমা ও মমতা সতীর্থ ছিলেন। মমতাকে বোন বলে সম্মোধন করে সুষমা। মমতার ঘনিষ্ঠ সূত্রে হলা হচ্ছে, সুষমাকে যে ভাষায় সমালোচনা করা হয়েছে তা দেখে ঘরোয়া আলোচনায় দুঃখ প্রকাশ করেছেন নেত্রী। আবার রাগে ফেটেও পড়েছেন। মুখ্যমন্ত্রী মনে করেন, সমাজে বিভাজন ও ঘৃণার বিষ ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। এই বিষের আগুন থেকে বিজেপি-ও বাঁচবে না। এক দিন ওদেরই গিলে খাবে।

মমতার এই টুইটের পরেই এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দাবি করা হয়, সুষমাজির সঙ্গে আগেই কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। বিদেশমন্ত্রীকে তিনি সহানুভূতি জানিয়েছেন। https://twitter.com/MamataOfficial/status/1013731692605915136 বিস্তারিত আসছে...

```