Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিশীথকে হারানোয় মমতার সার্টিফিকেট উদয়নকে, আর যা বললেন মন্ত্রিসভায়

কোচবিহারে এবারে প্রায় ৪০ হাজার ভোটে নিশীথকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের মাস্টারমশাই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।

নিশীথকে হারানোয় মমতার সার্টিফিকেট উদয়নকে, আর যা বললেন মন্ত্রিসভায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 26 June 2024 23:10

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণে পর্যুদস্ত হলেও উত্তরবঙ্গে এবারেও বিজেপির জয় জয়কার। তবে কোচবিহার আসনটিতে পরাজিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামাণিক। ৪ জুন ফল প্রকাশের দিনেই যা নিয়ে তৃণমূল নেত্রী বলেছিলেন, "ছোট হোম মিনিস্টারকে হারিয়ে দিয়েছেন কোচবিহারের মানুষ। আগামীদিনে বাকি উত্তরবঙ্গেও মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দেবে।"

এবার কোচবিহার আসনে জয়ের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দরাজ প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে উদয়নের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যে সমস্ত জেলা লোকসভায় ভাল ফল করেছে তাঁদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একইভাবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর-সহ যে জেলাগুলিতে দলের খারাপ ফল হয়েছে সেখানকার মন্ত্রীদের এলাকায় আরও বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

আগামী ৭ জুলাই রথ যাত্রা এবং ১১ জুলাই মহরম। উৎসবের দিনগুলিতে মন্ত্রীদের নিজেদের এলাকায় থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "উৎসবের সময় এলাকায় থেকে নজরদারি রাখতে হবে। কেউ যেন জোর করে অশান্তি করতে না পারে।"

সম্প্রতি আগুনে ভস্মীভূত হয়েছে জলদাপাড়া অভয়ারণ্যে থাকা হলং বাংলো। এসি থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সরাসরি হলং বাংলোর প্রসঙ্গ না উঠলেও সরকারি বাংলোগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটা পলিসি আনার বিষয়েও আলোচনা হয়েছে বলে খবর। হলং এর ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এদিন মন্ত্রিসভায় এ-ও সিদ্ধান্ত হয়, যে পরিবেশবন্ধব গাড়ি কিনলে তাঁর তিন বছরের জন্য রোড ট্যাক্স মকুব হবে। আগে এটা দু'বছর ছিল।

প্রসঙ্গত কোচবিহারে এবারে প্রায় ৪০ হাজার ভোটে নিশীথকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের মাস্টারমশাই জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।


```