Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

'চুরি ধরে ফেলেছি', ভোটার তালিকায় কারচুপি করে বাংলার দখলের চেষ্টা! অভিযোগ মমতার

ভোটার তালিকায় নাম ঢোকানো নিয়ে এবার বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'চুরি ধরে ফেলেছি', ভোটার তালিকায় কারচুপি করে বাংলার দখলের চেষ্টা! অভিযোগ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

শেষ আপডেট: 12 February 2025 18:28

দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানো নিয়ে এবার বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে বিভিন্ন রাজ্য দখলের চেষ্টা করছে বিজেপি। বাংলাতেও এই চক্রান্ত হচ্ছে।

এ প্রসঙ্গে মহারাষ্ট্র, দিল্লির প্রসঙ্গও টেনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "মহারাষ্ট্রে ৪০ লাখ ভোটার বাড়ল কী করে? আর দিল্লিতে আপনারা কী করেছিলেন?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। মমতা বলেন, "একদিন না একদিন তো বেরোবেই। শুনুন অঙ্কটা কেউ দেরিতে কষে, কেউ আগে কষে। আমরা অঙ্কটা কষে দেখে নিয়েছি। একদিন না একদিন সত্যটা বেরোবেই।"

সম্প্রতি দিল্লির ভোটে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে রাজধানীতে ধরাশায়ী হাল হয়েছে কেজরিওয়ালের আম আদমি পার্টির। এর নেপথ্যে ভোট কারচুপি রয়েছে কিনা, তানিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ইঙ্গিত দিয়েছেন। ২৬ এর বিধানসভা ভোটের আগে বাংলার ভোটার লিস্টেও বড় কারচুপির চেষ্টার অভিযোগ এনেছেন মমতা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন। এই পরিকল্পনা কিন্তু আমরা ভেস্তে দেব। কারণ, অন্য রাজ্য যা পারে না, বাংলা তা পারে। আমরা চুরিটা ধরে ফেলেছি!"

এ প্রসঙ্গে ইলেকশন কমিশন, বিজেপি থেকে ইডি, সিবিআই সকলকে এক বন্ধনীতে রেখে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই এরা চলে আসে। আমি এদেরকে বলি ভুতুড়ে রাজনৈতিক দল। 

এরপরই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, "ভোটার তালিকা, আধার কার্ডে নাম তোলার কাজ কেন অনলাইনে হবে? কেন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে না? এভাবে জালিয়াতি করেই ভোটে কারচুপি করার চেষ্টা হচ্ছে।" 


```