Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, বৈঠক সন্ধে ছ'টায়

আজ সন্ধে ৬টায় জুনিয়র ডাক্তারদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী। 

কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী, বৈঠক সন্ধে ছ'টায়

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 September 2024 17:40

দ্য ওয়াল ব্যুরো: কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর সময় চেয়ে ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। উত্তর এল। আজ সন্ধে ৬টায় জুনিয়র ডাক্তারদের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠালেন মুখ্যমন্ত্রী। 

অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার রাজ্যের আবেদনে সাড়া দিয়ে নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে ১৫ জন প্রতিনিধিকে ডাকা হলেও পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাঁদের ৩২ জন প্রতিনিধিকেই বৈঠকে আসার অনুমতি দেওয়া হয়। বিকেল ৫ টায় বৈঠকের সময়সীমা নির্ধারিত ছিল। তবে ডাক্তারদের বাস পৌঁছয় বিকেল ৫টা ২৩ মিনিটে। এরপর বৈঠক সরাসরি সম্প্রচারের দাবি জানান আন্দোলনকারীরা। এই দাবি মেনে নেয়নি প্রশাসন। তা নিয়ে দীর্ঘক্ষণ টানাপড়েন চলে। রাজ্যের মুখ্যসচিব ও ডিজি নিজে এসে বোঝানোর পরেও রাজি হননি জুনিয়র ডাক্তাররা।  শেষমেশ ভেস্তে যায় বৈঠক। 

তারপরেই শনিবার বৃষ্টিভেজা সকালে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ করে বলেন, "আপনারা আমার ভাইবোন। আমি যদি আপনাদের ধর্না মঞ্চে আসতে পারি, তাহলে আমি বাকিটাও পারব। আমাকে একটু সময় দিন, একদিনে তো পারব না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেব। তাই আপনারা কাজে ফিরুন। আমি জোর করে তুলে দিতে চাই না। আমি আপনাদের দিদি হিসাবে বলতে এসেছি, মুখ্যমন্ত্রী হিসাবে নয়। আমি আপনাদের আন্দোলনে সমব্যথী। ভাল থাকুন। সুস্থ থাকুন।"

মুখ্যমন্ত্রীর এই আবেদনের পরেই পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা বলেন, "আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী আজকে আসায় আমরা খুবই খুশি। আমাদের পাঁচদফা দাবিকে সামনে রেখেই আমরা আলোচনায় বসতে চাই। মুখ্যমন্ত্রী যখন যেখানে বলবেন আমরা সেখানেই আলোচনায় বসতে রাজি।" নিজেদের অবস্থান জানিয়ে নবান্নে মেল ও করেন তাঁরা। এরপরেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের।  


```