Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

অর্জুন-সোমনাথের দ্বন্দ্বে উত্তপ্ত ব্যারাকপুর, ২৮ তারিখ জেলায় যাবেন মুখ্যমন্ত্রী

তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রকাশ্য গোষ্ঠী কোন্দলে জড়ালেন তৃণমূলের ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং এবং জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম।

অর্জুন-সোমনাথের দ্বন্দ্বে উত্তপ্ত ব্যারাকপুর, ২৮ তারিখ জেলায় যাবেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 23 December 2023 19:02

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রকাশ্য গোষ্ঠী কোন্দলে জড়ালেন তৃণমূলের ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং এবং জগৎদলের বিধায়ক সোমনাথ শ্যাম।

এদিন নাম না করে সোমনাথকে চ্যালেঞ্জ করে অর্জুন বললেন, "দলের পতাকা ছাড়া আমার সঙ্গে লড়তে বলুন। তাহলেই স্পষ্ট হয়ে যাবে, মানুষ কার সঙ্গে আছে।" সোমনাথের পাল্টা জবাব, "কে সাদা, কে কালো, দলের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি নতুন করে আর কী বলব!"

আগামী ২৮ শে ডিসেম্বর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন সরকারি কিছু কর্মসূচির পাশাপাশি চাকলা মন্দির সংলগ্ন ময়দানে দলের কর্মীসভাতেও হাজির থাকবেন তৃণমূল নেত্রী। নেত্রীর ওই কর্মসূচি সফল করতে শনিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার তরফে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, ব্রাত্য বসু, সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, সৌগত রায় সহ জেলার সমস্ত বিধায়ক, সাংসদ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। ওই বৈঠক শেষেও বাইরে এসে পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায় অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে।

মাঝরাস্তায় দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন জগদ্দলের তৃণমূল নেতা ভিকি যাদব। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনায় জড়িত সন্দেহে মাত্র এক মাসের মাথায় গত ২১ ডিসেম্বর অর্জুন সিংয়ের আত্মীয় পাপ্পু যাদব ওরফে সঞ্জীব যাদবকে গ্রেফতার করে পুলিশ। 

এরপরই অর্জুন সিংয়ের বিরুদ্ধে সমাজবিরোধীদের আশ্রয় দেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন বিধায়ক সোমনাথ। পাল্টা আক্রমণ করেন অর্জুন সিংও। তিনি সোমনাথ শ্যামের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরির অভিযোগ আনেন। প্রকাশ্য সভায় তাঁকে 'পোল্ট্রি মুরগি' বলে কটাক্ষ করেন। 

দলীয় সূত্রের খবর, ওই ঘটনার রেশ এখনও অব্যাহত রয়েছে। এদিন দলের বৈঠকে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম হাজির থাকলেও কেউ কারও সঙ্গে কথা বলেননি। বরং, বাইরে এসে নাম না করে ফের পরস্পরকে আক্রমণ শানিয়েছেন।

অর্জুন সিং বলেন, "আমি বিজেপিতে গিয়েছিলাম, দিদি আমাকে ফিরিয়ে এনেছিলেন। যিনি এসব কথা বলছেন, তাঁকে প্রমাণ দেখিয়ে কথা বলতে বলুন।" এরপরই সোমনাথকে দলের পতাকা ছেড়ে ভোটের ময়দানে মুখোমুখি লড়াইয়ের চ্যালেঞ্জ করেন। পাল্টা জাবেব সোমনাথ বলেন, "কে গোষ্ঠীকোন্দল করছেন, দলের নজরে সবই রয়েছে।"

পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার আসরে নামল ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। এ ব্যাপারে শনিবার সন্ধেয় জেলা কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করেন। বৈঠক শেষে ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন, "সাংসদ- বিধায়ক এর মধ্যে যে তরজা চলছে তা দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে। সবার একটাই সিদ্ধান্ত দল দলের মত চলবে। কারোর ব্যক্তিগত ঈর্ষা, মতামতকে দল প্রশ্রয় দেবে না।"

২৮ তারিখ জেলা সফরে এসে দলনেত্রী কী বার্তা দেন, আপাতত সেদিকেই নজর রাখছেন জেলা নেতৃত্ব।


```