Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের মধ্যে বাংলা খেয়াল নিয়েই কথা হয়, কবীর সুমনকে দেখে বেরিয়ে বললেন মমতা

তাঁদের মধ্যে রাজনৈতিক কোনও কথা হল?

আমাদের মধ্যে বাংলা খেয়াল নিয়েই কথা হয়, কবীর সুমনকে দেখে বেরিয়ে বললেন মমতা

শেষ আপডেট: 1 February 2024 17:53

দ্য ওয়াল ব্যুরো:  হাসপাতালে ভর্তি হওয়ার পর ফোন করে কবীর সুমনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি। কলকাতা মেডিকেল কলেজ থেকে বেরনোর আগে মমতা জানালেন, বাংলা খেয়াল নিয়ে কথা হয়েছে দুজনের। 

৩ হাজার বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় দেখতে চান। এই ইচ্ছার কথা অনেক আগে জানিয়েছিলেন 'গানওয়ালা'। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর সঙ্গে যখন মমতা দেখা করতে এলেন তখন কি তাঁদের মধ্যে বিশেষ কোনও বিষয়ে কথা হল? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মমতা জানান, তেমন কিছু হয়নি।
 

কবীর সুমনকে দেখে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি তখন জানান, গায়ক ভাল আছেন, আগের থেকে স্থিতিশীল। বাড়িতে যেতে চাইছেন, কিন্তু আপাতত তা সম্ভব নয়। 

দুজনের মধ্যে কী কথা হল সেই প্রশ্নের উত্তরে মমতা জানান, ''আমাদের দেখা হলে ও আমাকে বাংলা খেয়াল নিয়েই কথা বলে, আমি ওকে জয় বাংলা বলি, ও একই কথা বলে। আজও তাই হয়েছে।'' 

সোমবার বিকেল তিনটের পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক-গীতিকার-সুরকার কবীর সুমন। যদিও ফেসবুকে পোস্ট করে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দেন তিনি নিজেই। এখন মেডিক্যাল টিম তৈরি করে চিকিৎসা চলছে কবীর সুমনের। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিসিন এবং হৃদরোগ (কার্ডিওলজি) বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। 


```