Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গুরুদ্বারে মমতা, ওঁরা বললেন ‘দিদি দিল্লি যেতে হবে!’

দ্য ওয়াল ব্যুরো: চেতলার কর্মিসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, প্রচার সারবেন ছোট আকারে। কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, দুয়ারে দুয়ারে পৌঁছতে। সেইসঙ্গে বলেছিলেন, “আমি তো সব জায়গায় যেতে পারব না! কিছু কিছু জায়গায় যাব। কথা বলে আসব!” দ

গুরুদ্বারে মমতা, ওঁরা বললেন ‘দিদি দিল্লি যেতে হবে!’

শেষ আপডেট: 15 September 2021 11:17

দ্য ওয়াল ব্যুরো: চেতলার কর্মিসভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন, প্রচার সারবেন ছোট আকারে। কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, দুয়ারে দুয়ারে পৌঁছতে। সেইসঙ্গে বলেছিলেন, “আমি তো সব জায়গায় যেতে পারব না! কিছু কিছু জায়গায় যাব। কথা বলে আসব!” দু’দিন আগেই ষোল আনা মসজিদ, কয়েকটি দুর্গাপুজোর ক্লাবে জনসংযোগ সেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ভবানীপুরের গুরুদ্বারে গেলেন উপনির্বাচনের তৃণমূল প্রার্থী। সেখানে শিখ সম্প্রদায়ের পুরুষ-মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। মাইক হাতে নিয়ে তাঁদের উদ্দেশে দু’চার মিনিট কথাও বলেন মমতা। তখনই তাঁকে শুনতে হল, ‘দিদি আপনাকে দিল্লি যেতে হবে।’ উত্তরপ্রদেশের যোগীর বিরুদ্ধে কংগ্রেসের মুখ প্রিয়ঙ্কা, কারও সঙ্গে জোট হচ্ছে না, জানালেন খুরশিদ এদিন শিখ সমাজের উদ্দেশে তৃণমূলনেত্রী জাতীয় সঙ্গীতের লাইন উদ্ধৃত করে বলেন, পাঞ্জাব ছাড়া বাংলা সম্ভব নয় আবার ভারতও সম্ভব নয়। দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাই এদিন তুলে ধরেন মমতা। সেইসঙ্গে বার্তা দেন, বাংলায় সেই বেঁধে বেঁধে থাকার সংস্কৃতি বহমান। তা যাতে অটুট থাকে সেই চেষ্টাই করতে হবে সকলকে মিলে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একটি বড় অংশ শিখ ভোটার রয়েছে। মনোনয়নের দিনেই দেখা গিয়েছিল, অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিশপাল রানে মমতার সঙ্গে গিয়েছেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। এদিন হরিশ মুখার্জি রোডের গুরুদ্বারে গিয়ে জনসংযপোগ সারেন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী। এদিন মমতাকে ঘিরে শিখ মহিলাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। একদিকে তাঁরা যেমন পরিশীলিত বাংলায় স্লোগান দিলেন দিদির জন্য তেমন মমতাও  দু’চার লাইন পাঞ্জাবি বললেন। কোভিডের কারণে বড় মিটিং, মিছিল, জমায়েত করা যাচ্ছে না। সে কারণে ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি বাড়ি প্রচারকেই গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। মমতার হয়ে বাড়ি বাড়ি যাওয়ার কাজের বেশিরভাগটাই দেখছেন ফিরহাদ হাকিম। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে ভোট। ৩ অক্টোবর হবে ভোট গণনা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```