Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আমাদের এখানে কেউ নেতা নন, সবাই কর্মী! ২১-এর মঞ্চ পরিদর্শনে এসে বললেন মমতা

আবহাওয়া ভাল থাকলে রবিবার অখিলেশ যাদব আসবেন, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'আমাদের এখানে কেউ নেতা নন, সবাই কর্মী! ২১-এর মঞ্চ পরিদর্শনে এসে বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 July 2024 19:36

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই একুশে জুলাই। তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ।  ধর্মতলায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শনিবার বিকেলেই ২১-এর মঞ্চ পরিদর্শন করতে এসেছিলেন খোদ তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। তবে যাওয়ার আগে সর্বসাধারণের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে গেলেন মমতা। বললেন, ''আমাদের এখানে কেউ নেতা নন, সবাই কর্মী।'' 

প্রতি বছর ২১ জুলাই দিনটি ঘটা করে পালন করে তৃণমূল কংগ্রেস। তবে মমতার কথায়, এটা শুধু রাজনৈতিক কোনও সমাবেশ নয়। তাহলে এই দিনটিকে কী হিসেবে দেখেন তিনি? মমতা বলেন, ''২১ জুলাইয়ের আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাঁদের সম্মানে এই দিনটি পালন করি। তাঁদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত নির্বাচন হয় তার ফলের পর মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানাতে এই দিনটিকে বেছে নিই।'' মমতার কথায়, দলের তরফে মঞ্চ ছাড়া একুশে জুলাইয়ে কিছুই করা হয় না। দলীয় কর্মী-সমর্থকরা নিজেরাই নিজেদের টানে ছুটে আসেন বিভিন্ন জেলা থেকে। 

আগেই জানা গেছিল, ২১ জুলাইয়ের সভায় রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে মঞ্চে থাকতে পারেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। তৃণমূল নেত্রী নিজেও সে ব্যাপারে জানিয়েছেন। সংবাদমাধ্যমে মমতা বলেন, ''আমরা প্রতিবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এবার আবহাওয়া ভাল থাকলে অখিলেশ আসবে। ওঁকে আমি নিজে আমন্ত্রণ জানিয়েছি।'' তিনি এও দাবি করেছেন, ২১-র সভা শুধু রাজনৈতিক নয়, বাংলা তথা দেশের অস্তিত্ব এবং বাংলা-মাকে রক্ষা করার সভাও।  

রাজ্য সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক হবিবুর রহমান খান অবশ্য জানিয়ে দিয়েছেন, রবিবার বেলা ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন দলনেতা অখিলেশ। সপা নেতাকে স্বাগত জানাতে দলের কর্মী-সমর্থকরা বিমানবন্দরে যাবেন। অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টির রাজ্য কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ ধর্মতলার উদ্দেশে যাত্রা করবেন। সেই সভার পর দলীয় স্তরে একটি বৈঠক হবে। 

অনেক দূর থেকে বাসে বা ট্রেনে করে বহু কর্মী রবিবার শহরে আসবেন। তারা যাতে সকলে সাবধানে আসেন সেই বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, সকলের জীবনের নিরাপত্তা তাঁদের নিজেদের হাতেই আছে। রবিবার যাতে সব জায়গায় শান্তি বজায় থাকে এবং সকলে নিরাপদে আবার বাড়ি ফিরে যেতে পারেন সেই দিকে নজর রাখতে বলেছেন তিনি। একই সঙ্গে রেলকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, ''রেলের কথা তো সকলেই জানেন! ওদের ১৫ দিন আগে অনুরোধ করা হয়েছিল যাতে এই দিনটায় ট্রেন কোনওভাবে বাতিল করা না হয়। আশা করব, রবিবার রেল পরিষেবা ঠিক থাকবে।'' যদিও রেল আগেই জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনে ২১ জুলাই কোনও ট্রেন বাতিল হচ্ছে না। 


```