Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমার জন্য সুব্রতদাকে একবার গ্রেফতার হতে হয়েছিল...,আবেগঘন মমতা

রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে প্রয়াত মন্ত্রীর আবক্ষমূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আমার জন্য সুব্রতদাকে একবার গ্রেফতার হতে হয়েছিল...,আবেগঘন মমতা

শেষ আপডেট: 14 March 2024 18:16

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং কলকাতার মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিতে একডালিয়া পার্কে প্রয়াত মন্ত্রীর মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ওই মঞ্চে প্রয়াত মন্ত্রীর সম্পর্কে বলতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, "আমার জন্য সুব্রতদাকে একবার গ্রেফতার হতে হয়েছিল! তখন সিপিএমের অপারেশন সান সাইন চলছে।"

ছাত্র পরিষদের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্য়ায়ের। প্রয়াত নেতা তৃণমূল নেত্রীর থেকে কয়েক বছরের বড় ছিলেন। গোড়া থেকে তাঁদের দু'জনের পারস্পরিক সুসম্পর্কের কথা উল্লেখ করে মমতা আরও বলেন, "মানুষটা অনেক লড়াইয়ের সঙ্গী ছিল।"

২০২১ সালে৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল রাজ্যের তৎকালীন পঞ্চায়েত মন্ত্রীর। কংগ্রেস জমানায় মাত্র ২৬ বছর বয়সে রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী মনোনীত হয়েছিলেন তিনি।

তৃণমূলের জন্মলগ্ন থেকে অবশ্য দলনেত্রী মমতার রাজনৈতিক সঙ্গী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। রাজনীতির বাইরে সমাজের বিভিন্নস্তরে সুব্রত মুখোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা ছিল ঈর্ষণীয়। এমনকী একডালিয়ার পুজো বলতেও বোঝাতো সুব্রত মুখোপাধ্যায়কে। এদিন প্রয়াত মন্ত্রীর স্মৃতিকথায় এসবই তুলে ধরেন মমতা।

প্রসঙ্গত, এবারও একডালিয়ার দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে মমতা বলেছিলেন, "‘সুব্রতদা’র হাসি মুখটা খুব মিস করি! প্রতি বার বলত, কী রে, আমায় কবে সময় দিবি? কী ভাবে লোকটা এত তাড়াতাড়ি চলে গেল! নিশ্চয়ই চিকিৎসায় কোথাও ভুল-ভ্রান্তি ছিল বলে মানুষটা এত তাড়াতাড়ি চলে গেলেন। একডালিয়া তাঁর জীবন ছিল। চার দিন আড্ডা মারতেন।’’


```