Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

BGBS 2025: বাণিজ্যমঞ্চে অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া রাজ্যের, বিশ্বে পৌঁছে দেবে বাংলার পণ্য

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫-এ অ্যামাজন ইন্ডিয়া-র সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর। 

BGBS 2025: বাণিজ্যমঞ্চে অ্যামাজনের সঙ্গে গাঁটছড়া রাজ্যের, বিশ্বে পৌঁছে দেবে বাংলার পণ্য

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 February 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (MSME) খাতের রফতানি বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (BGBS) ২০২৫-এ অ্যামাজন ইন্ডিয়া-র সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করল রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর। 

বৃহস্পতিবার বিজিবিএস-এর মঞ্চে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় রাজ্যের এমএসএমই ব্যবসায়ীদের অ্যামাজন গ্লোবাল সেলিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে তাঁরা নিজেদের ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও অঞ্চলে রফতানি করতে পারবেন। 

জানা গেছে, ছোট ও মাঝারি ব্যবসাকে ডিজিটাইজ করে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যামাজন এই উদ্যোগ নিয়েছে।

রাজ্যের মুখ্যসচিব ড. মনোজ পন্থ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডে-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজেশ পাণ্ডে বলেন, ‘রাজ্যের এমএসএমই খাতের ডিজিটাইজেশন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্য আমাদের অন্যতম অগ্রাধিকার। অ্যামাজনের মতো প্রতিষ্ঠান এগিয়ে এসে যেভাবে আমাদের উদ্যোক্তাদের সাহায্য করছে, তা প্রশংসনীয়। আমরা একসঙ্গে কাজ করে লক্ষাধিক ব্যবসায়ীকে উপকৃত করতে চাই। এই উদ্যোগ বাংলার ডিজিটাল অর্থনীতিকেও শক্তিশালী করবে।’

অ্যামাজন ইন্ডিয়ার গ্লোবাল ট্রেড ডিরেক্টর ভূপেন ওয়াকানকর বলেন, ‘ই-কমার্স রফতানি এখন অভূতপূর্ব গতিতে এগোচ্ছে। এমএসএমই ব্যবসাগুলি আগের চেয়ে অনেক সহজেই বিশ্ববাজারে প্রবেশ করতে পারছে। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে আমরা রাজ্যের উদ্যোক্তাদের শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ড গড়ে তুলতে সাহায্য করব। ২০৩০ সালের মধ্যে অ্যামাজন ৮০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের এমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’

বর্তমানে অ্যামাজন গ্লোবাল সেলিং প্ল্যাটফর্মে সারা দেশের দেড় লক্ষেরও বেশি রফতানিকারী যুক্ত রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই ভারতের পণ্য বিক্রির মাধ্যমে ১৩ বিলিয়ন ডলারেরও বেশি রফতানি সম্পন্ন করেছেন। এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের রফতানি বাজার আরও প্রসারিত হবে এবং নতুন উদ্যোক্তারা বিশ্ববাজারে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন।


```