Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এত বড় হারের পর মোদীর উচিত ছিল নিজে সরে যাওয়া! কালীঘাটের বৈঠকের পর বললেন মমতা

বৈঠকের পর সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি। স্পষ্ট বলেন, এই নির্বাচনে আদতে হেরেছে বিজেপি।

এত বড় হারের পর মোদীর উচিত ছিল নিজে সরে যাওয়া! কালীঘাটের বৈঠকের পর বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 June 2024 18:36

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে বাংলায় বিপুল জয়ের পর শনিবার দলের জয়ী সাংসদদের নিয়ে বিশেষ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি। স্পষ্ট বলেন, এই নির্বাচনে আদতে হেরেছে বিজেপি। তাই নরেন্দ্র মোদীর উচিত ছিল নিজে সরে গিয়ে অন্য কাউকে জায়গা দেওয়া। 

বাংলায় বড় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ২৯টি আসনে জয় পেয়েছে তারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই আসন সংখ্যা আরও বাড়তে পারত। তাঁর অভিযোগ, ৩-৪টে আসনে জোর করে হারানো হয়েছে তৃণমূলকে। পূর্ব মেদিনীপুরে তো পুরোপুরি লুঠ হয়েছে। নির্বাচন কমিশনের সাহায্যে জেলাশাসক-আইসি বদলে এই লুঠ হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

বিজেপি ৪০০ পার করার কথা বলেছিল। কিন্তু তারা একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। এই বিষয়ে মমতার বক্তব্য, বিজেপি আসলে অগণতান্ত্রিক এবং বেআইনিভাবে সরকার গঠন করছে! তবে এই সরকার কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মমতার কথায়, ''ইন্ডিয়া এখনই সরকার গঠনের কথা বলছে না মানে এই নয়, ভবিষ্যতে গড়ার চেষ্টা করবে না। দেশে পরিবর্তন প্রয়োজন, আমরা এখন অপেক্ষা করছি।'' গত বুধবার ইন্ডিয়া জোট যে বৈঠক করেছিল সেই বৈঠকের পরও এমনই বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সেই একই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। 

যারা জয় পেয়েছেন সেইসব সাংসদদেরও কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর স্পষ্ট কথা, সংসদে গিয়ে চুপ করে বসে থাকা যাবে না। আওয়াজ তুলতে হবে। মমতার অভিযোগ, আগেরবার জোর করে একাধিক বিল পাস করিয়েছে বিজেপি সরকার। কারও সঙ্গে আলোচনা করেনি, কোনও মত নেয়নি। এবার আর তা হতে দেওয়া যাবে না। সর্বপ্রথম এনআরসি বাতিলের দাবি তোলা হবে। তিনি দৃঢ়তার সঙ্গে এও বলেন, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে এখন তৃণমূলের সাংসদ সংখ্যা ৪২। দেশের তৃতীয় সর্বোচ্চ সাংসদ সংখ্যা তাঁদের। 

এবার তৃণমূলের কোন সাংসদ কোন দায়িত্ব পেয়েছেন তাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, লোকসভার নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি নেত্রী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যসভার নেতা হয়েছেন ডেরেক ও ব্রায়েন এবং ডেপুটি নেত্রী সাগরিকা ঘোষ। চিফ হুইপ নাদিমূল হোক। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে বাংলার সব পাওনা ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন মমতা। একই জানিয়েছেন, লোকসভা ভোটে তৃণমূল যে বিপুল জয় পেয়েছে তার উৎসব পালন করা হবে ২১ জুলাই। 


```