Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজো কমিটি অনুদানের টাকা না নিলে, সেই টাকা অন্যদের দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

পুজো কমিটি অনুদানের টাকা না নিলে, সেই টাকা অন্যদের দেওয়া হবে: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 September 2024 14:26

দ্য ওয়াল ব্যুরো: যেসব পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে, তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিকে অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে একথাই সাফ জানালেন মুখ্যমন্ত্রী। 

এক মাস আগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে অশান্ত রাজ্য তথা গোটা দেশ। এমন পরিস্থিতিতেই রাজ্যের একাধিক পুজো কমিটি সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করে। 

সেই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এদিন নবান্নের সভাঘর থেকে জানান, যেসব পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান করেছে তাদের বাদ দিয়ে অন্য কোনও পুজো কিমিটিকে সেই অনুদান দেওয়া হবে। তবে এদিন পুলিশ কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, সামনেই পুজো। কোনওরকম পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার নির্দেশ দেন তিনি। 

পাশাপাশি পুজোয় ৭৫ শতাংশ বিদ্যুতের ফি মুকুবের কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যেসব পুজো কমিটিগুলি সরকারের সামাজিক প্রকল্পের দিকগুলি বেশি করে তুলে ধরবে তাদের জন্যেও পরে ‘বিশেষ ছাড়’ দেওয়া হবে। 

মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে, 'ধর্ম যার যার, উৎসব সবার’। তিনি বলেন, 'দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে যেন কোনওরকম অশান্তি, গণ্ডগোল, কুৎসা, অপপ্রচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না।' সেকারণে মুখ্যসচিবকে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা আরও মনে করিয়ে দেন, 'পুজোর অনুদান নিয়ে বেশ কিছু ক্লাবের অনুরোধ আমাদের কাছে এসেছে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই সেই অনুদান দেওয়ার কাজ শুরু হবে। 

এর পরই মুখ্যমন্ত্রী বলেন, ‘যে সমস্ত পুজো উদ্যোক্তারা অনুদান নিতে অস্বীকার করেছে, তাদের বদলে সরকারের কাছে একাধিক নয়া পুজো কমিটির আবেদন জমা পড়েছে। সবাইকে সাহায্য করা সম্ভব না হলেও মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা টাকা নিতে না চান, ঠিক আছে। নতুন যারা আবেদন করেছেন তাঁদের অনুদান দেওয়া হবে।’


```