Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'আপনি তো কিছুই করেন না, খালি ভাষণ দেন', নির্মলার 'দুর্নীতি' মন্তব্যকে কটাক্ষ মমতার

রাজ্য বাজেট শেষে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কী হল?"

'আপনি তো কিছুই করেন না, খালি ভাষণ দেন', নির্মলার 'দুর্নীতি' মন্তব্যকে কটাক্ষ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় ও নির্মলা সীতারামন

শেষ আপডেট: 12 February 2025 19:29

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন বলেছিলেন, "তৃণমূল এখন শোষণের প্রতিশব্দ। দলটি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছে।" এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার রাজ্য বাজেট শেষে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। নির্মলাদেবী আপনি বাংলাকে নিয়ে কম ভাবুন। আপনার উজালার কী হল? আপনার নামের সঙ্গে আমরা মিলিয়ে দিলাম। ভোটের সময় আপনি উজালা করেছিলেন। এখন সেই উজালার কী ভবিষ্যৎ? আপনি তো কিছুই করেন না।"

 

পশ্চিমবঙ্গে একশ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন নির্মলা। তাঁর দাবি, "তৃণমূলের ক্যাডাররা সাধারণ মানুষের টাকা লুট করে ফুলে-ফেঁপে উঠছে।" এ প্রসঙ্গে মমতা বলেন, "আপনি তো খালি ভাষণ দেন। কোথায় গেল উজালার সেই টাকা? আজ তো শুধু আমরা না, আপনার গুজরাতও বলছে টাকা পাওয়া যায়নি। রাজ্যকে আপনারা টাকা দেননি। সব কিছুই আপনারা কন্ট্রোল করতে যাচ্ছেন আর গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন।"

মঙ্গলে সংসদে দাঁড়িয়ে নির্মলার তীব্র আক্রমণকে সে দিন তৃণমূলের সাংসদরা উঠে দাঁড়িয়ে তীব্র আপত্তি ও প্রতিবাদ জানিয়েছিলেন। পরে সংসদের বাইরে তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সামাজিক খাতে রাজ্যগুলিকে টাকা বরাদ্দ করা কমিয়ে দিয়েছে মোদী সরকার। আর তা ঢাকতে গত দু'বছর ধরে ভাঙা রেকর্ড বাজাচ্ছে।

এবার বিধানসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ছেড়ে কথা বললেন না। 


```