Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাংলায় আমাদের কারও প্রয়োজন নেই, '২৬-এ দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়েই ক্ষমতায় আসব: মমতা

সোমবার রাজ্য বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির ভোট প্রসঙ্গে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দুই দলের কোন্দলকেই এই ফলের জন্য দায়ী করেন তিনি।

বাংলায় আমাদের কারও প্রয়োজন নেই, '২৬-এ দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়েই ক্ষমতায় আসব: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 February 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। সে প্রসঙ্গ মনে করিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী থেকে বিধায়ক সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, দলের অনুমতি ছাড়া কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না। 

সোমবার রাজ্য বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির ভোট প্রসঙ্গে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দুই দলের কোন্দলকেই এই ফলের জন্য দায়ী করেন তিনি। বলেন, "দিল্লির ভোটে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত, তাহলে এই ফল হত না। ওদিকে, আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হত না।"

দিল্লির নির্বাচনী ফলাফলের পর বিজেপি ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে যে, আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও রঙ বদলাতে চলেছে। কেজরিওয়ালের মতোই বিদায়ের পথে মমতা। এই ইস্যুতেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।

মমতা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, "বাংলায় কাউকে দরকার হবে না। এখানে কংগ্রেসের কিছু নেই, আমরা একাই যথেষ্ট। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে '২৬-এর ভোটে আমরাই ফিরব।"

শীঘ্রই যে সংগঠনের অভ্য়ন্তরেই রদবদল হবে তাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের বলেছেন, বিধানসভা এলাকায় দলের বিভিন্ন গণ সংগঠনের প্রতিটি কমিটির জন্য তিন জনের নাম অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে। তারপরেই কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।


```