Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অহিংসার কথা মনে করিয়ে গান্ধী জয়ন্তীতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর, কী বললেন

এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অহিংসার কথা মনে করিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি।

অহিংসার কথা মনে করিয়ে গান্ধী জয়ন্তীতে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর, কী বললেন

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 October 2024 07:58

দ্য ওয়াল ব্যুরো: বুধবার বাঙালির জন্য দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তবে এদিন গান্ধী জয়ন্তীও। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। সেই উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অহিংসার কথা মনে করিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। কী বললেন মুখ্যমন্ত্রী? 

আরজি কর কাণ্ড নিয়ে লাগাতার প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। মঙ্গলবারও বিরাট জনসমাগম দেখেছে শহর কলকাতা। বুধবার অর্থাৎ মহালয়া একইসঙ্গে গান্ধী জয়ন্তীর দিনও কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের। এই পরিস্থিতিতে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে ফের অহিংসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সকলের উচিত মহাত্মার দেখানো পথ অনুসরণ করে শান্তি বজায় রাখা। 

মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''গান্ধীজির অহিংসা, সততা এবং ঐক্য নিয়ে শিক্ষা আমাদের সকলকে পথ দেখায়। তিনি দেশকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদের উচিত তাঁর সেই শিক্ষা নিয়েই ওই পথ অনুসরণ করা।'' সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের উদ্দেশে আলাদা করে কোনও বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেন কিনা সে দিকে অবশ্যই নজর রয়েছে সকলের।

মঙ্গলবারই শ্রীভূমির পুজো মণ্ডপ থেকে উৎসবের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আরজি করের ঘটনার জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষের মধ্যে এবার পুজো ঘিরে উৎসাহ কতটা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মমতা নিজেও বলেছেন, মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না। তবে গান্ধী জয়ন্তীর দিনই দলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের অনুষ্ঠান রয়েছে তৃণমূলের। সেই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বার্তা দিতে পারেন।


```