Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উপকৃত হবেন ৯ লক্ষ কৃষক! ৩৫০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া শুরু, জানালেন মুখ্যমন্ত্রী

শস্য বীমা যোজনার পাওনা অর্থ থেকে যেন কৃষকদের বঞ্চিত না হতে হয় সেটা নিশ্চিত করতে হবে, এমন নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

উপকৃত হবেন ৯ লক্ষ কৃষক! ৩৫০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া শুরু, জানালেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 January 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: বাংলার কৃষকদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ লক্ষ কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মমতা। 

শস্য বীমা যোজনার পাওনা অর্থ থেকে যেন কৃষকদের বঞ্চিত না হতে হয় সেটা নিশ্চিত করতে হবে, এমন নির্দেশ আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার জানালেন, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় সেই টাকা দেওয়া শুরু হয়েছে। মমতা এক্স হ্যান্ডেলে লেখেন, ''চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল, তাঁদের এই সহায়তা করা হচ্ছে।''

বিগত কয়েক মাসে বন্যা পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় দানার কারণে রাজ্যের ৯ লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই সব কৃষকদের আর্থিক সহায়তা করা হচ্ছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী এও মনে করান, ফসলের বিমার জন্য কৃষকদের কোনও টাকা দিতে হচ্ছে না। কারণ, আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়। 

খতিয়ান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই পশ্চিমবঙ্গ সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। 

সম্প্রতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের ১২ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য। এবার কৃষকদের জন্য ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য শুরু হল।


```