Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, বাড়ির কালীপুজোর ভিডিও পোস্ট করে কী বার্তা দিলেন মমতা

শুক্রবার দুপুরে পুজোর বিভিন্ন মুহূর্তের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন, বাড়ির কালীপুজোর ভিডিও পোস্ট করে কী বার্তা দিলেন মমতা

বাড়ির কালীপুজোয় মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: 1 November 2024 15:25

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাট সামলে প্রতিবারের মতো এবারও বাড়ির কালীপুজোয় ব্যস্ত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিগ্রহের সামনে আল্পনা দেওয়া থেকে শুরু করে মায়ের ভোগ রান্না, এমনকী বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বাড়িতে আসা অতিথিদের অভ্যর্থনার ভারও সামলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারে মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিল। শুক্রবার দুপুরে পুজোর বিভিন্ন মুহূর্তের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে সবকিছু একা সামলাতে দেখা যাচ্ছে।

ভিডিওর ক্যাপশনে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন'। উঠে এসেছে নারী শক্তির প্রসঙ্গও।

কালীপুজোয় সারাদিন উপোস থাকেন মমতা। ফেসবুক পোস্টে তা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'এটা আমার বাড়িতে ৪৭ তম কালী পুজো। বছরের পর বছর ধরে, জীবনের সুখ-দুঃখের মধ্য দিয়ে, আমি শক্তি এবং নির্দেশনার জন্য মা কালীর আরাধনা করি।" রাজ্যবাসীর কল্যাণ কামনাও করেছেন বলে জানিয়েছেন তিনি। 

এর আগে শুক্রবার হলুদ-লাল শাড়ি, সোনার গয়নায় ‘দিগম্বরী’র ছবি পোস্ট করেছিলেন মমতা। বাংলার মানুষকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। সন্ধেতেও কালী আরাধনার ছবি দেখা গিয়েছিল। এবার ফেসবুক পোস্টে বাড়ির পুজোর ছবি দিয়ে রাজ্যবাসীর কল্যাণ কামনার বার্তাও দিলেন।


```