Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশ্লীল আচরণ! বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ তৃণমূল নেত্রীর

একটি সামাজিক অনুষ্ঠান মঞ্চে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের অশোকনগরের বিধায়ক তথা  উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে।

অশ্লীল আচরণ! বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ তৃণমূল নেত্রীর

বিধায়ক নারায়ণ গোস্বামী।

শেষ আপডেট: 22 January 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: একটি সামাজিক অনুষ্ঠান মঞ্চে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের অশোকনগরের বিধায়ক তথা  উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় নারায়ণের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা জানান দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "নারায়ণ গোস্বামীর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। জেলা নেতৃত্বকে ওর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

প্রসঙ্গত, সম্প্রতি দলের নেতা, কর্মী, বিধায়ক এবং সাংসদদের জন্য শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করেছে তৃণমূল। তখনই দলের প্রত্যেক নেতা, কর্মী থেকে জন প্রতিনিধিদের তৃণমূল নেত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে সকলকেই। তা না হলে পড়তে হবে কড়া শাস্তির মুখে।

জানা যাচ্ছে, সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় মঞ্চে উঠে অশ্লীল আচরণ করেন বিধায়ক। এমনকী মঞ্চ থেকে দুই মহিলাকে কটুক্তিও করেন বলে অভিযোগ। এ বিষয়ে সোশ্যাল মাধ্যমে কিছু ভিডিও ভাইরাল হয় (যার সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি)।

এ ব্যাপারে জনমানসেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরই নেতৃত্বরা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই অনুষ্ঠানে অসংলগ্ন অবস্থায় হাজির হয়েছিলেন নারায়ণ। বিষয়টি জানতে পেরে চরম ক্ষুব্ধ হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই এবার বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে জেলা নেতৃত্ব।

দলের তরফে আগেই জানানো হয়েছিল, দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে এমন কাজকর্ম করলে প্রথমে তিনবার সাসপেন্ড এবং তাতেও না শুধরালে দল থেকে বহিষ্কার করা হবে। নারায়ণের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা জেলা নেতৃত্ব খতিয়ে দেখছেন বলে জানান জয়প্রকাশ।


```