Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পরশু খুলছে টালা ব্রিজ, ফিতে কাটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পুজোর মুখেই খুলবে উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতুটি। কিন্তু তারিখ তখনও নিশ্চিত করে জানানো হয়নি। অবশে

পরশু খুলছে টালা ব্রিজ, ফিতে কাটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 September 2022 07:59

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন পুজোর মুখেই খুলবে উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ সেতুটি। কিন্তু তারিখ তখনও নিশ্চিত করে জানানো হয়নি। অবশেষে সেই তারিখ চূড়ান্ত হয়ে গেল।

কবে খুলছে টালা ব্রিজ (Tala Bridge)?

আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বর খুলে যাচ্ছে এই সেতু। সেদিন বিকেল সাড়ে চারটে নাগাদ এই সেতু উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টালা ব্রিজ উদ্বোধন করবেন।

কবে শেষ হবে টালা ব্রিজের কাজ? কবে ফের টালা ব্রিজের ওপর থেকে চলবে যানবাহন? এমন প্রশ্নই দীর্ঘদিন ধরে কলকাতাবাসী, বিশেষত উত্তর কলকাতার মানুষদের মধ্যে ঘুরছিল। বলাই চলে, তারিখ জানার পর স্বস্তি মিলেছে মানুষের মধ্যে।

এর আগেও একাধিকবার ব্রিজ খোলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নানা কারণে তা পিছিয়ে গেছে। ২০২০ সাল থেকে বন্ধ এই ব্রিজ। ফলে উত্তর কলকাতার ট্রাফিকের ওপর প্রভুত চাপ পড়ে। গাড়ি দুই দিক থেকে ঘুরিয়ে দিলেও যান চলাচল নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশদের। ৮০০ মিটার লম্বা এই ব্রিজটি তাই কবে শুরু হবে, সেই নিয়ে চিন্তা অনেকেরই।

১৯৬২ সালে এই টালা ব্রিজ তৈরির পর থেকেই মিটে ছিল যাতায়াতের অসুবিধা। ১৫০ টন ভার বহনের ক্ষমতা ছিল পুরোনো ব্রিজের। তবে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ৫০ বছর পরেই ব্রিজের অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। তাই বিশেষজ্ঞদের পরামর্শেই নতুন টালা ব্রিজের কাজ হয়েছে। এখন ৪৬৮ কোটির ব্রিজে ওঠার অপেক্ষায় শহরবাসী।

ঘুপচিতে মঞ্চ! কৌশলে ধর্মতলা স্তব্ধ করতে চায় বাম ছাত্র-যুবরা


```