Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় হোম ট্যুরিজম মডেল, বিধানসভায় কাজের পরিসংখ্যান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়ক আজ শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথ বাক্য পাঠ করাতে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। ফলে বহুদিন পর একই ফ্রেমে পাওয়া যাবে দু'জনকে। 

বাংলায় হোম ট্যুরিজম মডেল, বিধানসভায় কাজের পরিসংখ্যান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নব নির্বাচিত ছয় বিধায়ক আজ শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথ বাক্য পাঠ করাতে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। ফলে বহুদিন পর একই ফ্রেমে পাওয়া যাবে দু'জনকে। 

এদিন বিধানসভা কক্ষে অধিবেশন শুরু হতেই বাংলার ট্যুরিজম নিয়ে কথা বলতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর কথায়, 'ট্যুরিজম বড় জায়গা। আমরা চা বাগানের জমি টি ট্যুরিজমের জন্য দিচ্ছি। হোম স্টে হচ্ছে। ইউনেস্কো আমাদের ট্যুরিজমে সেরা ডেস্টিনেশন দিয়েছে। আমাদের রিলিজিয়ন ট্যুরিজম হয়েছে।'

তিনি আরও বলেন, 'মন্দির, মসজিদ, গীর্জার কাজ হয়েছে। স্কাই ওয়াক হয়েছে দক্ষিণেশ্বরে। কালীঘাটে হচ্ছে। আমি দীঘা যাচ্ছি শীঘ্রই। সেখানে পুরীর মতো জগন্নাথ মন্দির হচ্ছে। আমি ট্রাস্টি বোর্ড গড়ছি। নিমকাঠের ঠাকুর প্রতিনিয়ত পুজো হবে। এছাড়া মার্বেল দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। এছাড়া চৈতন্য দ্বারও হচ্ছে'।

অধিবেশনে হোম ট্যুরিজমে জোর দেওয়ার কোথাও ওঠে মমতার মুখে। বলেন, 'আমি লামাহাটা দিয়ে হোম স্টে শুরু করেছি। বাড়িতে বাড়িতে হোমস্টে হয়েছে। ইতিমধ্যেই গঙ্গাসাগর সেতুর ডিপিআর হয়ে গেছে। ১৫০০ কোটি টাকার প্রকল্প। কুম্ভ মেলার সঙ্গে সাগর মেলা লড়ছে। সুন্দরবন থেকে গজলডোবা যেখানে যা আছে, পাহাড় থেকে সাগর, নিজের বৈশিষ্ট্যে আছে।'

মুখ্যমন্ত্রী স্পষ্ট এদিনের অধিবেশন থেকে জানিয়ে দেন, এখন প্রচুর হোটেল, হোম স্টে হয়েছে। যার কারণে ব্যাপক কর্মসংস্থানও হয়েছে। পাল্টা বক্সা এলাকার ট্যুরিজম নিয়ে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। তার উত্তরে মমতার জবাব,
'আমরাই একমাত্র উত্তরবঙ্গে ট্যুরিজম সাজিয়েছি। আপনি কালচিনি নিজের এলাকায় বেশি সময় দিন। তাহলে কাজ দেখতে পাবেন।' 


```