Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রচারের মাঝেই হেলিকপ্টারে চেপে 'রেমাল' বিধ্বস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভোট প্রচারের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রচারের মাঝেই হেলিকপ্টারে চেপে 'রেমাল' বিধ্বস্ত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 29 May 2024 20:30

দ্য ওয়াল ব্যুরো: ঘূর্ণিঝড় 'রেমাল'-এর জেরে দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীবাঁধ থেকে শুরু করে বহু রাস্তাঘাট ভেঙে গেছে। স্বাভাবিকভাবেই স্থানীয় মানুষের সমস্যার অন্ত নেই। বুধবার ভোট প্রচারের মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে চড়ে সেই সব এলাকা ঘুরে দেখেন তিনি। 

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, গোসাবা, বাসন্তীর মতো একাধিক এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে ঘূর্ণিঝড় 'রেমাল'। রবিবার এবং সোমবারের তাণ্ডবের পর সেখানকার মানুষের জীবন বিপন্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার হেলিকপ্টারে চেপে ঘুরে দেখলেন সেইসব এলাকা। 'রেমাল'-এর প্রভাবে সুন্দরবনের একাধিক নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই বাঁধের অবস্থা খতিয়ে দেখতে বুধবারই সেখানে গেছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তবে তাঁকে সামনে দেখে ঘিরে ধরেন গ্রামবাসীরা। তারা কী অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই কথাই তাঁকে জানান। 

ঘূর্ণিঝড়ের কারণে ওই এলাকার প্রায় দেড় কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। এই খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেখানের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার জন্য তিনি রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে নিজেই হেলিকপ্টারে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। 

প্রাকৃতিক বিপর্যয় এলে সুন্দরবন এলাকায় ক্ষয়ক্ষতি হবে, এটা নিশ্চিত। প্রতিবারই ঘূর্ণিঝড় বা বন্যা পরিস্থিতি এলে নদীবাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। বিজেপি অভিযোগ করেছে, সুন্দরবন এলাকায় বাঁধ মেরামতির জন্য কেন্দ্রের পাঠানো টাকা রাজ্যের তৃণমূল সরকারের 'পকেটে' গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কাকদ্বীপের সভা থেকে এমন অভিযোগই করেছেন। যদিও বুধবার তার পাল্টা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বারুইপুরে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি এই প্রসঙ্গে মোদী তথা বিজেপিকে আক্রমণ করে বলেন, বাঁধের জন্য একটা টাকাও দেয়নি কেন্দ্র, উল্টে মিথ্যে কথা বলছে।


```