Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চোট সারেনি এখনও, মাথায় ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে যোগ মুখ্যমন্ত্রীর

কলকাতার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

চোট সারেনি এখনও, মাথায় ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে যোগ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল চিত্র

শেষ আপডেট: 28 March 2024 19:40

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষত এখনও পুরোপুরি সারেনি। মাথায় ব্যান্ডেজ নিয়েই বৃহস্পতিবার ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানেই এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার এই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, কন্যা। এছাড়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, শশী পাঁজা থেকে শুরু করে অন্যান্য নেতা-মন্ত্রীরা। প্রতিবছরই ইফতার পার্টিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কয়েকদিন আগে মাথায় চোট লাগায় মনে করা হয়েছিল তিনি আসবেন না। কিন্তু তিনি এলেন। 

পড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে ৩টি ও নাকে ১টি সেলাই পড়ে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই থাকতে পরামর্শ দিয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যান। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছিল হাসপাতাল। তবে গার্ডেনরিচের ঘটনার পর মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে গেছিলেন তিনি। পরবর্তী সময়ে আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। পরবর্তী সময়ে চোট নিয়েই নবান্ন থেকে কাজ পরিচালনা শুরু করেন মুখ্যমন্ত্রী।

এসএসকেএম হাসপাতালের অধিকর্তা জানিয়েছিলেন, বাড়ির মধ্যেই কোথাও পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পিছন থেকে ধাক্কা লেগে এই ঘটনা ঘটে। তবে তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য তিনি দাবি করেছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রীর অনুভূতি হয়েছিল যে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে। 


```