Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলায় জেলায় আধার কার্ড বাতিল! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির চাপ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলায় জেলায় আধার কার্ড বাতিল! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে

শেষ আপডেট: 19 February 2024 18:13

দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির চাপ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা প্রশ্ন তুললেন, লোকসভা ভোটের আগে হঠাৎ এত লোকের আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন? তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সব কাজ করছে। 

মতুয়ারা এই ইস্যুতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ বলেই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নির্বাচনের আগে বেছে বেছে কেন্দ্র এমন পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে। মতুয়াদের সবচেয়ে বেশি আধার কার্ড বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, তফশিলি এবং সংখ্যালঘুদের ওপরও অত্যাচার হচ্ছে। মমতার অভিযোগ, অসমের মতো ডিটেনশন ক্যাম্প তৈরির ভাবনা নিয়েছে কেন্দ্র। কিন্তু তিনি বাংলায় এনআরসি করতে দেবেন না। তাঁর কথায়, ''এখানে ডিটেইনশন ক্যাম্প হবে না। এটা অসম নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বিহার নয়। এটা বাংলা।''

নবান্ন থেকে সোমবার কেন্দ্রের প্রতি ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''লুটেরা সরকার, জমিদারদের মতো আচরণ করছে। অনেক সময়ে তাঁদেরও ছাপিয়ে যাচ্ছে। সব তথ্য নিয়ে আধার কার্ড করা হয়েছিল। পরে তার সঙ্গে ব্যাঙ্কের লিঙ্কও করা হয়। এমনকী কার্ড করতে গেলে ১০০০ টাকা করে নেওয়াও হয়েছে। এখন আচমকা কার্ড পরপর বাতিল করা হচ্ছে।''

মুখ্যমন্ত্রী জানান, আপাতত ৯০০ থেকে ১০০০ জনের আধার ডিঅ্যাক্টিভেট হয়েছে। সমস্যা নিয়ে তফশিলি ফেডারেশন তাঁকে চিঠিও লিখেছে। মতুয়া থেকে শুরু করে অনেকক্ষেত্রে রাজ্যকে না জানিয়ে ডিএম-কে না জানিয়ে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার গুণ্ডামি করে, এনআরসি করার পরিকল্পনা করেই আধার কার্ড বাতিল করছে বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বলেও জানান। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনে একটি দল পাঠানোর ভাবনাও নিয়েছেন তিনি।  

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ''যেভাবে পরপর আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে তার প্রতিবাদ করছি। এইভাবে কাউকে না জানিয়ে আধার কার্ড বাতিল করার পিছনে ষড়যন্ত্র আছে। লোকসভার আগে যাতে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হন, তার প্রচেষ্টা করা হচ্ছে।''


```