Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বিতীয়ার সন্ধেয় ডাণ্ডিয়া নাচ মুখ্যমন্ত্রীর, বৃষ্টি উপেক্ষা করেই উদ্বোধন একাধিক পুজোর

শনিবার বিকেলে প্রথমে চেতলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সেখানকার পুজো পরিদর্শনে বেরোন।

দ্বিতীয়ার সন্ধেয় ডাণ্ডিয়া নাচ মুখ্যমন্ত্রীর, বৃষ্টি উপেক্ষা করেই উদ্বোধন একাধিক পুজোর

চক্রবেরিয়ার পুজোয় মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 5 October 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: মহালয়া থেকেই পুজোর উদ্বোধন শুরু হয়েছে। পঞ্জিকা মতে, পুজো আসতে হাতেগোনা কিছু সময় বাকি। শনিবার দ্বিতীয়ার দিনেও দক্ষিণ কলকাতার একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, শুধু পুজো উদ্বোধন বললে ভুল হবে, এদিন গরিবদের বস্ত্র বিতরণের পাশাপাশি ডাণ্ডিয়া নাচেও পা মেলাতে দেখা যায় তাঁকে। 

শনিবার বিকেলে প্রথমে চেতলায় পৌঁছে যান মমতা। মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে সেখানকার পুজো পরিদর্শনে বেরোন। কয়েকটি ক্লাবের পুজো উদ্বোধনের পাশাপাশি এদিন গরিব শিশু-পরিবারের হাতে জামাকাপড়ও তুলে দেন। 

চেতলায় পুজো পরিদর্শন সেরে মুখ্যমন্ত্রী এরপর পৌঁছে যান কালীঘাটে তাঁর বাড়ির কাছের সঙ্ঘশ্রী ক্লাবে। সেখানে তাঁর পুরনো সম্পর্কের কথা মনে করে তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবছরও ভাল হয়েছে। ঠাকুরও আমার খুব পছন্দ হয়েছে। প্রতিবারই ওঁরা ভাল কিছু করার চেষ্টা করেন। সবাইকে আমার শুভেচ্ছা।’

এরপর একে একে ফরওয়ার্ড ক্লাব, ৬৪ পল্লি, বকুলবাগান, অবসর, গোলমাঠ, বাটাম ক্লাব, পদ্মপুকুরের পুজো উদ্বোধন করেন। 

এদিন বিকেলের পর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান চক্রবেরিয়ার পুজো মণ্ডপে। সেখানে উদ্বোধনের পর বাইরে বেরিয়ে সবাইকে পুজোর আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছোটদের সঙ্গে ডাণ্ডিয়া নাচেও পা মেলান। বেশ কিছুক্ষণ চক্রবেরিয়ায় সময় কাটানোর পর মুখ্যমন্ত্রী পৌঁছন ৭৬ পল্লির পুজো উদ্বোধনে। 

শেষে নিজের পাড়ায় মুক্তদলের পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বৃষ্টিতে মানুষের সমস্যা হচ্ছে। তবে চিন্তার কারণ নেই। শনি ও রবিবার বৃষ্টি হবে। তারপর দুর্যোগ কেটে যাবে। এরপরই তিনি মুক্তদলের কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, 'মুক্তদলও আস্তে আস্তে যে হাইটে ছিল সেখান থেকে লাইমলাইটে এসেছে। দেবীর মূর্তি আমার ভাল লেগেছে। আগামীদিনে আরও ভাল করবে আশা রাখি।' তবে এদিন মমতা মনে করিয়ে দেন, বৃষ্টিতে রাস্তায় যানজট বাড়ছে।  আর সেই কারণেই এদিন বেশ কয়েকটি পুজোর উদ্বোধন বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি।


```