Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

২ মাস ধরে রাস্তায় রয়েছি, জীবনে এসব জিনিস দেখার সুযোগ মেলেনি: মমতা

গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিমকোর্টে মামলা করবে বলে ফের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 ২ মাস ধরে রাস্তায় রয়েছি, জীবনে এসব জিনিস দেখার সুযোগ মেলেনি: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 24 May 2024 12:41

দ্য ওয়াল ব্যুরো: গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই ওবিসি সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিমকোর্টে মামলা করবে বলে ফের জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার সাগরের মথুরাপুরের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "আমি আগেও বলেছি, আবারও বলছি, এই রায় মানি না। কারণ, এই রায়ের কোনও ভিত্তি নেই। বিজেপি-সিপিএম পার্টির কথা শুনে রায় দেওয়া হয়েছে।"

১৯৯৩ -এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ২০১২ সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী। নির্দেশে বলা হয়েছে, ২০১২ সালের বিধি মেনে যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেগুলি বৈধ নয়। আদালতের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা।

এই প্রসঙ্গে নাম না করে দু'জন প্রাক্তন বিচারপতির প্রসঙ্গও টেনেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ রিটায়ার করার আগেই বলছে, আমি তো আরএসএস করি, বিজেপির হয়ে দাঁড়াব! কেউ রিটায়ার করেই বলছে, আমি তো আরএসএস করতাম। জীবনে আমাদের এসব জিনিস দেখার সুযোগ মেলেনি। মানুষ যখন কোথাও বিচার পায় না তখন আদালতে যায়। আর আজ মানুষের বিচার মানুষকেই করতে হবে। কারণ, আদালত যে বিচার দিচ্ছে, তার সব বিচার ঠিক নয়, দু একজনের বিচারকে আমরা সমর্থন করি না।"

মুখ্যমন্ত্রী সরাসরি আক্রমণ করেছেন নির্বাচন কমিশনকেও। তৃণমূল নেত্রীর অভিযোগ, "২ মাস ধরে রাস্তায় রয়েছি। রোদে-জলের মাঝে মানুষকে কষ্ট দিয়ে মোদীবাবুকে সন্তুষ্ঠ করতে কমিশন দুমাস ধরে ভোট করছে।" তা সত্ত্বেও বিজেপির এবারে আর ক্ষমতায় ফেরা সম্ভব হবে না বলে জানিয়ে তৃণমূল নেত্রীর শ্লেষ, "কুকুরে কামড়ালে যেমন জলাতঙ্ক হয়, তেমনই হারাতঙ্কে ভুগছে বিজেপি।"  


```