Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জীবনে এক কাপ চাও কার কাছ থেকে খাইনি, বলছে চোর! কোর্টে যাচ্ছেন মমতা

কথায় কথায় তৃণমূলকে চোর বলা! এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জীবনে এক কাপ চাও কার কাছ থেকে খাইনি, বলছে চোর! কোর্টে যাচ্ছেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 14 May 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: কথায় কথায় তৃণমূলকে চোর বলা! এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার হুগলির শ্রীরামপুরের সভা থেকে মমতা বলেন, "রোজ বলছে তৃণমূল চোর! কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়?"

খানিক থেমে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, "আমি তো কোর্টে যাচ্ছি, মানহানির মামলা করব। আমি এবার ছাড়বার পাত্র নই। আঁটসাঁট করে ধরব। রোজ খবরের কাগজে মিথ্যে কথা বলছে। জীবনে এককাপ চাও কার কাছ থেকে খাইনি, আমাকে বলছে চোর!"

এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমেকও এক হাত নিয়েছেন মমতা। তাঁর কথায়, "সংবাদপত্রের মালিকগুলো সব বিজেপির কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে। কাল যখন গদি ওল্টাবে তখন এরাই সবার আগে পাল্টাবে!"

এবারের লোকসভা ভোটে বিজেপির পরাজয় নিশ্চিত বলেও দাবি করেন তৃণমূল নেত্রী। রাজ্য ধরে ধরে হিসেব দিয়ে মমতা বলেন, "বিহারে, উত্তরপ্রদেশে, রাজস্থানে হারছে। কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকেও জিরো। বাংলাতেও জিরো। দিল্লি, পাঞ্জাবেও হারছে। ভোটটা তাহলে পাবে কোথা থেকে? আকাশ থেকে কী ভোট পড়বে? কাজ করতে হয়। কোনও কাজ করেনি। এবারের ভোটে তাই বিজেপির শোচনীয় পরাজয় হবেই।"

মনে করিয়েছেন, "২০০৪ সালে কেউ ভাবেনি অটলজী হেরে যাবেন। কিন্তু তাঁকে হারতে হয়েছিল। কারণ, মানুষ হারিয়ে দিয়েছিল।"

ভোটের পরে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার গঠন হবে এবং সেই সরকারকে তৃণমূল নেতৃত্ব দেবে জানিয়ে মমতার কটাক্ষ, "বিজেপিকে তো এবার আমরা রাজ আসনে বসিয়ে দেব! এবার আমরা দেখতে চাই, মোদী যাক, দেশটা থাক।" বাংলায় যে ইন্ডিয়া জোট নেই এবং বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, সেটাও ফের মনে করিয়ে দিয়েছেন।

হুগলিতে এবারেও তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঞ্চে কল্যাণের প্রশংসা করে মমতা বলেন, "কল্যাণ তো একাই একশো। ওর গলার আওয়াজ শুনেছেন তো! ও একাই বিজেপির ৩০০ জনকে বুঝে নিতে পারে! তাই সংসদে ওর যাওয়াটা জরুরি।"


```