Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, উপনির্বাচনে জয়জয়কারের পরে মঙ্গল কামনা করলেন রাজ্যের

বড়মাকে শাড়ি, ফুল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি মঙ্গলারতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, উপনির্বাচনে জয়জয়কারের পরে মঙ্গল কামনা করলেন রাজ্যের

বড়মার মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 November 2024 16:13

দ্য ওয়াল ব্যুরো: বাংলার উপনির্বাচনে ছয় আসনে বিরোধীদের কুপোকাত করে রেকর্ড জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই তালিকায় রয়েছে নৈহাটিও। মঙ্গলবার পূর্ব ঘোষণা মতো সেখানকার বড়মার মন্দিরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারই মুখ্যমন্ত্রীর বড়মার মন্দিরে যাওয়ার কথা জানিয়েছিলেন নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে। সেই মতো এদিন দুপুরে তিনটের একটু আগে মন্দিরে পৌঁছে যান মমতা। 

এদিন মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন পুরোহিত ও মন্দিরের পরিচালন কমিটির কর্মকর্তাদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিজয়ী প্রার্থী সনৎ দে ও ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তী-সহ বিশিষ্টরা।

বড়মাকে শাড়ি, ফুল দিয়ে পুজো দেওয়ার পাশাপাশি ঘণ্টা বাজিয়ে মঙ্গলারতি করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পুরোহিতদের নিয়ম ও নিষ্ঠা মেনে পুজো করার কথা মনে করিয়ে মমতা বলেন, তাঁর বাড়িতেও প্রতিবছর মায়ের পুজো হয়। তাই আচার, অনুষ্ঠান সবটাই জানা। 

প্রতি বছর নৈহাটির বড়মার মন্দিরে ধুমধাম করে কালীপুজো হয়। গত বছর সেই পুজো শতবর্ষ পেরিয়েছে। সদ্য নির্মিত হয়েছে মন্দিরও। গত বছর বড়মার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার উপনির্বাচনের ফল ঘোষণা হয়।  ৪৯ হাজার ১৯৩ ভোটে জয়ী হয়েছেন নৈহাটি উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে। বিজেপির প্রার্থী রূপক মিত্রকে পরাজিত করেন তিনি। রাজ্যের ছটি বিধানসভার উপনির্বাচনেই ভাল ফল করেছে তৃণমূল। উচ্ছ্বসিত দলের কর্মীরা। খুশির আবহেই বড়মার দর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভা উপনির্বাচনে রাজ্যের ৬ আসনে তৃণমূল কংগ্রেসের উপর সমর্থন রাখার কারণে নৈহাটি-সহ রাজ্যবাসীকে করজোড়ে কৃতজ্ঞতা জানান তিনি। 


```