Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জোড়া সভা সেরে দুর্গাপুরে রোড শো'য়ে মমতা বন্দ্যোপাধ্যায়

গতবারে এই কেন্দ্রে মাত্র ২ হাজার ৪৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। জয়ী সাংসদ আলুওয়ালিয়ার পরিবর্তে বিজেপি এবারে এখানে প্রার্থী করেছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে।

জোড়া সভা সেরে দুর্গাপুরে রোড শো'য়ে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 7 May 2024 18:00

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে পুরুলিয়ার পাড়া। সেখান থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরের পাত্রসায়ের। জোড়া সভা সেরে মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে রোড শো'য়ে কয়েক কিলোমিটার হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ধমান দূর্গাপুর কেন্দ্রের তৃনমুল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল নেত্রীর এই রোড শো ঘিরে বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 

গতবারে এই কেন্দ্রে মাত্র ২ হাজার ৪৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। জয়ী সাংসদ আলুওয়ালিয়ার পরিবর্তে বিজেপি এবারে এখানে প্রার্থী করেছে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। বিপরীতে রয়েছেন কীর্তি আজাদ।

শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে এই কেন্দ্রে। মাটি কামড়ে এলাকা চষে বেড়াচ্ছেন দু'জনেই। স্বভাবতই, দিলীপ নাকি কীর্তি কার দখলে থাকে বর্ধমান-দুর্গাপুর তা নিয়ে কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলেও।


```