Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যের পরবর্তী মুখ্য সচিব কে? ভগবতীপ্রসাদের মেয়াদ বাড়াতে এখনও সবুজ সঙ্কেত নেই কেন্দ্রের

আজ সন্ধের মধ্যে দিল্লির চিঠি না এলে পরবর্তী মুখ্য সচিবের নাম এখনই ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।   

রাজ্যের পরবর্তী মুখ্য সচিব কে? ভগবতীপ্রসাদের মেয়াদ বাড়াতে এখনও সবুজ সঙ্কেত নেই কেন্দ্রের

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 August 2024 16:54

রফিকুল জামাদার 

দুপুর গড়াল এখনও চিঠি এল না।

সুতরাং মাঝে কেবল আগামিকাল তথা ৩১ অগস্টের দিনটি বাকি। তাই আজ সন্ধের মধ্যে দিল্লির চিঠি না এলে পরবর্তী মুখ্য সচিবের নাম এখনই ঘোষণা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 
 

লোকসভা ভোটের মধ্যে বর্তমান মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ শেষ হয়েছিল। কিন্তু ভোটের মধ্যে আমলাতন্ত্রে রদবদল চাননি মমতা। তাই ভগবতীপ্রসাদের জন্য তিন মাসের এক্সটেনশনের অনুমতি চেয়েছিলেন দিল্লির থেকে। কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক সেই অনুমতি দিয়েছিল। গোপালিকার সেই তিন মাসের বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩১ অগস্ট। 

সূত্রের খবর, ভগবতীপ্রসাদ গোপালিকার জন্য আর‌ও তিন মাসের এক্সটেনশন চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছিল নবান্ন। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত তার কোনো জবাব মেলেনি। ফলে দোলাচলে রয়েছে নবান্ন। গোপালিকার মেয়াদ বাড়ানোর ব্যাপারে দিল্লির অনুমতি না এলে শনিবারের মধ্যেই পরবর্তী মুখ্যসচিবের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে। সেক্ষেত্রে পরবর্তী মুখ্যসচিবের নাম আজকেই ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে। 

নবান্নের এক সূত্রের মতে, কেন্দ্রের অনুমোদনের জন্য শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা হবে। তারপরেই পরবর্তী মুখ্যসচিবের নাম ঘোষণা করা হবে। 

এখন কৌতূহলের বিষয় হল, কে হতে পারেন পরবর্তী মুখ্য সচিব? 
শাসক দল সূত্রে জানা যাচ্ছে, বিপি গোপালিকার উপর মুখ্যমন্ত্রী যে খুব প্রীত তা নয়। আমলাতন্ত্রে তিনি একটা বড় রদবদল করতে চান। কিন্তু চলতি পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। সেই কারণে গোপালিকাকে আরও তিন মাস রাখার চেষ্টা করছিলেন। গোপালিকার মেয়াদ না বাড়লে মুখ্য সচিব হতে পারেন বর্তমান অর্থ সচিব মনোজ পন্থ। মনোজ পন্থ অতীতে কেন্দ্রে যুগ্ম সচিব স্তরের অফিসার ছিলেন। প্রণব মুখোপাধ্যায় অর্থমন্ত্রী থাকাকালীন তাঁর ব্যক্তিগত সচিবও ছিলেন। তা ছাড়া বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে বেশ কয়েক বছর নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। মনোজ পন্থ ছাড়াও বিবেক কুমারের নাম বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।


```