Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার নির্দেশে বড় অভিযানের প্রস্তুতি নবান্নে, পুলিশ কমিশনার, অর্থ সচিবকে নিয়ে টিম হচ্ছে

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, এবার রেজাল্ট দিতে হবে। কলকাতা, হাওড়া, বিধাননগর ও রাজারহাটের বিস্তীর্ণ এলাকা বেআইনিভাবে  জবরদখল হয়ে রয়েছে।

মমতার নির্দেশে বড় অভিযানের প্রস্তুতি নবান্নে, পুলিশ কমিশনার, অর্থ সচিবকে নিয়ে টিম হচ্ছে

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 21 June 2024 17:06

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সত্ত্বেও এর আগে প্রশাসনের বেশ কিছু অফিসার গা ছাড়া ভাব দেখাচ্ছিলেন। তাতে তাল দিচ্ছিলেন নেতাদের কেউ কেউ। পুলিশেরও একাংশের মদত ছিল অভিযোগ। 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পষ্টাপষ্টি জানিয়ে দিয়েছেন, এবার রেজাল্ট দিতে হবে। কলকাতা, হাওড়া, বিধাননগর ও রাজারহাটের বিস্তীর্ণ এলাকা বেআইনিভাবে  জবরদখল হয়ে রয়েছে। সেখান থেকে দ্রুত উচ্ছেদ করতে হবে। 

শুধু একথা বলেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অর্থ সচিব মনোজ পন্থ, এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা এবং সিনিয়র আইএএস অফিসার প্রভাত মিশ্রকে নিয়ে কমিটি গঠন করে দিয়েছেন মমতা। সেই সঙ্গে তাঁদের পই পই করে জানিয়েছেন, কবে কোথায় জবরদখল তুলে জমি নিয়ে নেওয়া হবে তা যেন গোপন রাখা হয়। কারণ, সর্ষের মধ্যেই ভূত রয়েছে। প্রশাসনের মধ্যে অনেক অফিসার রয়েছে, যাঁরা আগে খবর পেলে অন্তর্ঘাত করতে পারেন। 

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধকালীন ক্ষিপ্রতায় জমি চিহ্নিত করা হচ্ছে। সব ঠিক ঠাক থাকলে এ মাসের শেষে বা জুলাই মাসেই অপারেশন শুরু হয়ে যেতে পারে। 

সূত্রের মতে, মুখ্যমন্ত্রী মনে করেন, কলকাতা, সল্টলেক ও হাওড়ায় জবরদখলের নেপথ্যে শাসক দলের একাংশ কাউন্সিলর তথা নেতারও হাত রয়েছে। তাঁদের সঙ্গে জুড়েছেন পুরসভার একাংশ কর্মী ও অফিসার। আর পুলিশের কিছু অফিসার। দেখা যাচ্ছে, বাংলার বাইরে থেকে লোক এসে জমি জবরদখল করে নিচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে, এতে কলকাতার আইডেনটিটি তথা চরিত্রই নষ্ট হয়ে যাচ্ছে। 

এ ব্যাপারে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও দুষেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, পুর মন্ত্রী জবরদখলের উপর নজর রাখেননি। আবার বিধাননগরে সরকারি জমিতে লোক বসানো নিয়ে সরাসরি দমকল মন্ত্রী সুজিত বসুকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

নবান্ন সূত্রে এও খবর যে, জমি মাফিয়াদের রমরমা নিয়ে যারপরনাই রেগে রয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, তিনি মনে করছেন, এ ব্যাপারে জেলা শাসকদেরও গা ছাড়া ভাব রয়েছে। বার বার বলা সত্ত্বেও কথা কানে তুলছে না। তবে এবার একটা হেস্তনেস্ত করতে চাইছেন তিনি।


```