Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কথা রাখলেন মমতা, সন্তোষ ট্রফির বিজয়ীদের এএসআই পদে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

সাত বছর পর ফের বর্ষশেষে সন্তোষ ট্রফিতে জয়ী হয়েছে বাংলার ফুটবল। জয়ী টিমের প্রত্যেক সদস্যকে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কথা রাখলেন মমতা, সন্তোষ ট্রফির বিজয়ীদের এএসআই পদে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 8 January 2025 16:29

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর ফের বর্ষশেষে সন্তোষ ট্রফিতে জয়ী হয়েছে বাংলার ফুটবল। জয়ী টিমের প্রত্যেক সদস্যকে পুলিশের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্টস উইক উদযাপনের অনুষ্ঠানে বিজয়ী দলের প্রত্যেক সদস্যর হাতে চাকরির নিগোপত্র তুলে দেন মমতা। কোচ সঞ্জয় সেন-সহ জয়ী দলের সকলকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "ওদের জন্য ফের দেশের বুকে বাংলার মুখোজ্জ্বল হয়েছে। তাই সন্তোষ ট্রফির জয়ী প্রত্যেক সদস্যকে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।"


বস্তুত, দীর্ঘদিন পর আবার সন্তোষ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলা ফুটবল দল। সাত বছর পর ফের খেতাব অর্জনে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। আনন্দে ভাসছে রাজ্য। এবার রাজ্যের তরফে বিজয়ীদের পুলিশের চাকরি দেওয়া হল। 

বস্তুত, বিজয়ী দল রাজ্যে পা রাখার পরই মুখ্যমন্ত্রী তাঁদের পুলিশের চাকরিতে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এত তাড়াতাড়ি সেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রক্ষা করায় জয়ী ফুটবলারদের পাশাপাশি তাঁদের পরিবারেও খুশির হাওয়া। জানা যাচ্ছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তাঁদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের (এএসআই) পদে এবং বাকিদের এদিন কনস্টেবলের পদে এদিন নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।


```