Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

দেউচা-পাঁচামি খনি প্রকল্পের জমিদাতাদের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের মধ্যে ১ হাজার ১৩৫ জনকে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেউচা-পাঁচামি খনি প্রকল্পের জমিদাতাদের নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 18 February 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্পের জমিদাতাদের মধ্যে ১ হাজার ১৩৫ জনকে সরকারি সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর মধ্যে ৫৬৩ জনকে আর্থিক ক্ষতিপূরণের চেক, ৩৪২ জনকে জুনিয়র কনস্টেবল পদে চাকরির নিয়োগ পত্র ও ২৩০ জনকে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগ পত্র দেওয়া হল। মুখ্যমন্ত্রী বলেন, "দেউচা পাঁচামির জমিদাতাদের মধ্যে ৭হাজার ৬৮৩ জনকে ইতিমধ্যেই নিয়োগপত্র দিয়েছি।  খনি প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে।"

এদিন সিউড়ির চাঁদমারি ময়দানের প্রশাসনিক সভা থেকে মোট ২১৬টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যার অর্থমূল্য ৭২৩.২৩ কোটি টাকা। শিলান্যাস করলেন ৬১০ কোটি ৭৭ লক্ষ টাকার একগুচ্ছ নতুন প্রকল্পের। সব মিলিয়ে মোট প্রায় ১,৩৩৪ কোটি টাকা। মোট প্রায় লক্ষ মানুষকে পরিষেবা প্রদান করা হল। প্রায় সাত লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হল।

 এদিনের অনুষ্ঠান থেকে তিনটি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করা হয়।  উদ্বোধন করা হল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের। এছাড়াও ২৩ কোটি টাকা ব্যয়ে দেউচা পাঁচামি এলাকার জন্য ১৩২.৩৩ কেভি সাবস্টেশন নির্মান করা হচ্ছে। 

গত ২ বছর ধরে ১০০ দিনের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। বাংলার ২১ লক্ষ মানুষ যারা ১০০ দিনের টাকা পাননি, তাঁদের বকেয়া ২১ ফেব্রুয়ারি মেটাবে রাজ্য। গত ৩ ফেব্রুয়ারি ধর্না মঞ্চ থেকে সেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য সার্ভে করতে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা দেখেন, সংখ্যাটা আরও প্রায় সাড়ে তিন লক্ষ বেশি। এরপরই ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ টাকা দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ১ মার্চ নয়, তার আগেই ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের টাকা মিটিয়ে দেবে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একশো দিনের কাজের টাকা আমরা এই মাসের ২৬ তারিখ থেকে দিয়ে দেব।"

'আর কেন্দ্রের কাছে ভিক্ষা করব না' জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমরা কেউ বসন্তের কোকিল ন‌ই। আমরা বছরের ৩৬৫ দিন থাকি। আমরা কেউ জমিদার ন‌ই। আমরা মানুষের  পাহারাদার। মানুষের সুখে দুঃখে থাকি।"


```