Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মুখ্যসচিবের তত্ত্বাবধানে নতুন কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী, কী কাজ হবে

কী কাজ হবে এই কমিটির? কারা আছেন এই কমিটিতে?

মুখ্যসচিবের তত্ত্বাবধানে নতুন কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী, কী কাজ হবে

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 April 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: নতুন কমিটি গঠন করল রাজ্য সরকার (Nabanna)। এই কমিটির তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। কিন্তু কী কাজ হবে এই কমিটির? কারা আছেন এই কমিটিতে?

সমস্ত দফতরের মামলা সংক্রান্ত বিষয় নজরদারির জন্য এই বিশেষ কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কমিটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। 

এদিন মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক থেকে কমিটি গঠন ছাড়াও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ডব্লিউবিআইডিসি-এর একটা প্লটে ৩৩.১৮২ একর জায়গা যেটা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে আছে, সেখানে সারের কারখানা তৈরি করা হবে। বাংলাতেই এই সারের কারখানা তৈরি হতে চলেছে। মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাঃ লিঃ কোম্পানি এই কারখানা তৈরি করছে। খুব শীঘ্রই এই জমি হস্তান্তর করা হবে।

তিনি এও জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন শহরে বিগ বাজারের মতো শপিং কমপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে সেল্প-হেল্প গ্রুপের জন্য দুটো তল বরাদ্দ রাখতে হবে। এই ধরনের চারটি জায়গা আগেই ছাড়পত্র পেয়েছিল। সেগুলি হল জলপাইগুড়ি (২ টি), পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। মঙ্গলবার নতুন চারটি জায়গায় এই ধরনের কমপ্লেক্স গড়ার বিষয়ে মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে। নতুন চারটি জায়গা হল কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর এবং বাঁকুড়া।


```