Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

WB Budget 2025: মমতার তৃতীয় মেয়াদে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট, ভোটও কি এগিয়ে আসতে পারে?

আজ বিকেল চারটেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই বাজেট তৈরির নেপথ্য মানুষটি অবশ্যই মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। 

WB Budget 2025: মমতার তৃতীয় মেয়াদে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট, ভোটও কি এগিয়ে আসতে পারে?

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 February 2025 09:07

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মেয়াদে শেষ পূর্ণাঙ্গ বাজেট (West Bengal budget 2025) ঘোষণা হবে বুধবার বিকেল চারটেয়। এবার ভোট বছর। সময়ে নির্বাচন হলে ২০২৬ সালের মার্চ-এপ্রিল মাসে বাংলায় বিধানসভা ভোট হওয়ার কথা। অর্থাৎ ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আর পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Budget 2025) সরকার। সেদিক থেকে এবারের বাজেটই ভোট বাজেট। তাই এবারের বাজেট থেকে প্রত্যাশাও অনেকটাই। 

কী প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের? সরকারই বা কী কী ঘোষণা করতে পারে? (Mamata Banerjee Budget Expectations):

আজ বিকেল চারটেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এই বাজেট তৈরির নেপথ্য মানুষটি অবশ্যই মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র। 

  • ভোট বছর, তাই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার (lakshmir bhandar- West Bengal budget 2025) প্রকল্পে ভাতা বাড়ানোর ঘোষণা হতে পারে। তা বাড়তে পারে ৫০০ টাকা পর্যন্ত।
  • স্বাস্থ্য সাথী খাতে নতুন ঘোষণার সম্ভাবনা রয়েছে।
  • আবাস যোজনা খাতে এ বছর ১২ লক্ষ পরিবারকে টাকা দিয়েছে সরকার। আগামী অর্থবর্ষের জন্য নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।
  • আরজি করের ঘটনার প্রেক্ষাপটে বাজেটে সরকারি হাসপাতালের পরিকাঠামো বাড়াতে বড় বরাদ্দ ঘোষণার সম্ভাবনা রয়েছে।
  • সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ (West Bengal Budget - DA) এক ধাক্কায় ৭ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়ানোর ঘোষণা করা হতে পারে।
  • অঙ্গনওয়াড়ি কর্মী ও শিক্ষাবন্ধুদের বেতন বাড়ানোর ঘোষণা হতে পারে।
  • শিল্প সংস্থার জন্য উৎসাহ তথা ইনসেনটিভ স্কিম ঘোষণা করতে পারে সরকার।
  • ৫০ হাজার নতুন কর্মসংস্থানের ঘোষণা হতে পারে বাজেটে। 

বাজেটের আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে ধরনের ঘোষণা শুরু করেছেন, তাতে একটি জল্পনাও রাজ্য রাজনীতিতে ভেসে বেড়াচ্ছে। তা হল, বিধানসভা ভোট কি এগিয়ে আনতে পারেন দিদি? 

এ ব্যাপারে তৃণমূলের একাংশে যেমন জল্পনা রয়েছে, তেমনই রাজনৈতিক বিশ্লেষকদেরও অনেকেই মনে করছেন, এই সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না। তাঁদের অনেকের মতে, রাজ্যে স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে। তা কতটা প্রবল ও প্রখর তার প্রমাণ আরজি কর কাণ্ডে টের পাওয়া গিয়েছে। তবে তা অনেকটাই শহুরে আবহাওয়া। গ্রামে সেই পরিবেশ নেই। লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনার মতো প্রকল্পের মাধ্যমে দিদি গ্রামে যে উপভোক্তা শ্রেণি তৈরি করেছেন, তাতে অনগ্রসর অংশে ইতিবাচক সাড়া রয়েছে। সংখ্যালঘু শ্রেণিও মজবুত ভাবেই শাসক দলের পাশে রয়েছে। তা ছাড়া আরজি কর কাণ্ড এও প্রমাণ করেছে রাজ্যে বিরোধীদের ছত্রভঙ্গ অবস্থা। এই অনুকূল পরিবেশ থাকতে থাকতে ভোট করিয়ে নেওয়া বুদ্ধিমত্তার কাজ হতে পারে। 

অতীতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও একবার এরকমই মাস্টারস্ট্রোক দিয়েছিলেন। ভোট এগিয়ে এনে তেলঙ্গনায় দুই তৃতীয়াংশ আসন দখল করেছিলেন চন্দ্রশেখর। সেই উদাহরণ এখনও উজ্জ্বল।


```