Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কবে? দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF) দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই হবে চলচ্চিত্র উৎসব (Kolkata)। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর ৭ জানুয়ারি থেকে চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল কবে? দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 8 November 2021 12:49

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (KIFF) দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের শুরুতেই হবে চলচ্চিত্র উৎসব (Kolkata)। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বছর ৭ জানুয়ারি থেকে চলচ্চিত্র উৎসব শুরু হবে কলকাতায়। তা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এছাড়া আগামী বছরের শিল্প সম্মেলনের দিনক্ষণও এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ২০২২ সালে ২১ ও ২২ এপ্রিল শিল্প সম্মেলন আয়োজিত হবে। কোভিড আবহে পর পর ২ বছর শিল্প সম্মেলন বন্ধ ছিল। ২০২২ সালে ফের তা অনুষ্ঠিত হবে। সোমবার নবান্ন থেকে বিশ্ব বাংলা শারদ সম্মানের অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে যান ইকোপার্কে। বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইকোপার্কে। সেখান থেকে চলচ্চিত্র উৎসব এবং শিল্প সম্মেলনের দিন ঘোষণা করেছেন তিনি। এদিন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে রাজ্যের শিল্প নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বাংলায় শিল্পের প্রসারের বিষয়টি রাজ্যপালকেও দেখতে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তাবে সায় দিয়েছেন ধনকড়ও। গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে এই মাসেই। ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর হবে ৫২ তম গোয়া আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে বাংলা থেকে জায়গা করে নিয়েছে ৮টি ফিচার ও নন-ফিচার ছবি। তারপর এবার জানা গেল কলকাতা চলচ্চিত্র উৎসবের তারিখও।

```