Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ICSE and ISC 2025 Result: আবারও বাজিমাত মেয়েদের, শুভেচ্ছাবার্তা উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যারা ভাল ফল করতে পারেননি তাদের মন আরও বেশি শক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। 

ICSE and ISC 2025 Result: আবারও বাজিমাত মেয়েদের, শুভেচ্ছাবার্তা উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 April 2025 14:59

দ্য ওয়াল ব্যুরো: বুধবার আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশ (ICSE and ISC 2025 Result) হয়েছে। গত বছরের মতো এবছরও রাজ্যে আইসিএসই ও আইএসসিতে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। ইতিমধ্যেই সকল পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যারা ভাল ফল করতে পারেননি তাদের মন আরও বেশি শক্ত করার পরামর্শ দিয়েছেন তিনি। 

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বার্তা, ''যাদের ফল প্রকাশ হল তাঁরা ভবিষ্যতে আরও ভাল করবে বলে আমি আশাবাদী। পড়ুয়া এবং তাঁদের পরিবারের প্রতি আমার শুভেচ্ছা রইল। আর যারা ভাল ফল করতে পারেননি, তাঁদের মন শক্ত করতে হবে। আমি নিশ্চিত তারাও আগামী দিনে ভাল করবে।''

২০২৫-এর আইসিএসই পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৬ শতাংশ। আইএসসি পরীক্ষায় রাজ্যের পড়ুয়াদের পাশের হার ৯৮.৭৫ শতাংশ। দু’টি পরীক্ষাতেই রাজ্যের ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার ৯৯.০৪ শতাংশ এবং আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৩৮ শতাংশ।

চলতি বছর আইসিএসইতে পাশের হার ৯৯.০৯ শতাংশ। আর আইএসসিতে পাশের হার ৯৯.০২ শতাংশ। ২০২৪ সালে আইসিএসই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ মে, আর আইএসসি-এর ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল প্রকাশ আগেভাগেই হয়ে গেল। চলতি বছরে আইসিএসই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন।

কীভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?

সবার আগে, কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের (সিআইএসসিই) অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে। 

পেজে ঢোকার পর যেখানে কোর্স লেখা তাতে আইসিএসই বা আইএসসি বেছে নিতে হবে। 

তারপর ইউআইডি, ইন্ডেক্স নম্বর এবং ক্যাপচা দিতে হবে। তারপর 'শো রেজাল্ট'-এ ক্লিক করলেই দেখা যাবে রেজাল্ট। ওখান থেকে রেজাল্ট প্রিন্ট-আউট করার সুযোগ থাকছে।


```