Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সংখ্যালঘুদের নিয়ে অনেকে অনেক কথা বলছে, সরকার সবার জন্য কাজ করছে: মমতা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভায় একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পর্বে উঠে আসে মাদ্রাসা (Madrasa) প্রসঙ্গও। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সব ধর্মের জন্য কাজ করছি। সংখ্যালঘুদের নি

সংখ্যালঘুদের নিয়ে অনেকে অনেক কথা বলছে, সরকার সবার জন্য কাজ করছে: মমতা

শেষ আপডেট: 31 July 2023 10:19

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিধানসভায় একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই পর্বে উঠে আসে মাদ্রাসা (Madrasa) প্রসঙ্গও। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা সব ধর্মের জন্য কাজ করছি। সংখ্যালঘুদের নিয়ে অনেকে অনেক কিছু বলছে। কিন্তু সবার উন্নয়নের জন্য কাজ করছে সরকার।'

মাদ্রাসা নিয়ে এদিন একাধিক বিষয় উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, খারিজি মাদ্রাসাগুলিকে স্বীকৃতি দিতে চায় সরকার। যাতে এখানে যাঁরা পড়েন তাঁদের স্কলারশিপ পেতে সুবিধা পান। খারিজি মাদ্রাসাগুলির পরিকাঠামো খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে। যারা আগামী ৬ মাস সময় ধরে সমীক্ষা করে রিপোর্ট দেবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য।

এদিন বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন, 'সংখ্যালঘু বিভাগ নিয়ে অনেকে অপপ্রচার করছেন। আমি বলব আমাদের সরকার সবার জন্য কাজ করছে। বিরোধী দলগুলিকে বলব, আপনাদের কাজ হলে, আপনারা আমার কাছে আসবেন। কাজ করতে ভুল হলে গঠনমূলক সমালোচনা করুন। প্রয়োজনে আমার কাছে আসুন।'

সরকার সংখ্যালঘুদের জন্য কী কী করেছে সেই খতিয়ানও তুলে ধরেন মমতা। সেইসঙ্গে বাম আমলের সঙ্গেও তুলনা টানেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের জন্য ২০১০-১১ সালে বরাদ্দ ছিল ৪৭২ কোটি টাকা। ২০২৩-২৪ সালে তা বেড়ে হয়েছে ৪২৩৩ কোটি টাকা। দেশের মধ্যে সংখ্যালঘু স্কলারশিপে আমরা এক নম্বর। সংখ্যালঘু এলাকা উন্নয়নে ৮৫৫ কোটি দেওয়া হয়েছে।'

সেইসঙ্গে মমতা এদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়েও সরব হন বিধানসভা থেকে। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে। মৌলানা আজাদ স্কলারশিপ বন্ধ করে দিয়েছে। আমরা ৪৫ লক্ষ ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেই। সংখ্যালঘুদের জন্য বহু কাজ চলছে। ঢেলে সাজানো হয়েছে। মেধাশ্রী দেওয়া হচ্ছে। ওবিসিদেরও স্কলারশিপ দেওয়া হচ্ছে। স্বনিযুক্তির জন্য মাইক্রো ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।'

মাদ্রাসায় নিয়োগ নিয়ে এদিন মমতা বলেন, 'নিয়োগ হবে শিগগির। নিয়োগের সুপারিশ করা হয়েছে। উর্দু অ্যকাডেমির বাজেট বাড়ানো হয়েছে।' পাশাপাশি মমতা এও জানান, সাঁওতালি ছাত্র-ছাত্রীদের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাঁওতালি ছেলে মেয়েদের জন্য নাচ এবং গানের জন্য ডিপ্লোমা কোর্স চালু হচ্ছে। সাঁওতালি ভাষায় এমএ পড়ার ব্যবস্থাও করা হয়েছে।

এখানে আসুন, রুটি ভাগাভাগি করে খাব! মণিপুরের মানুষকে রাজ্যে আমন্ত্রণ মমতার


```