
বাবুন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 29 November 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: বড় ব্যবধানে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। বেঙ্গল অলিপিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদের নির্বাচনে মাত্র ২০টি ভোট পেয়ে গো হারা হারলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ৪৫টি ভোট পেয়ে সভাপতি পদে জয়ী বিরোধী গোষ্ঠীর চন্দন রায়চৌধুরী।
বাবুনের অভিযোগ ছিল বেঙ্গল অলিম্পিক্স সংস্থার নির্বাচনে তাঁর বিরুদ্ধে আসরে নেমেছেন খোদ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, কথা উঠেছিল বিরোধীদের দলে রয়েছেন বাবুনের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ও।
বাবুনের আগে বিওএ-র প্রেসিডেন্ট ছিলেন অজিতই। তখন বেঙ্গল বক্সিং-সহ আরও সংস্থার শীর্ষ পদে ছিলেন বাবুন। দুই ভাইয়ের তখন কোনও সংঘাত দেখা যায়নি।
এখন পরিস্থিতি আলাদা। মমতার সঙ্গে বাবুনের সম্পর্কের অবনতি লোকসভা ভোটের সময় থেকে। তারই ছায়া পড়ে বিওএ-র নির্বাচনেও।
ক'দিন আগেই হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রশাসনিক পদে বড়সড় রদবদল দেখতে পাওয়া গিয়েছিল। বাবুনকে এই পদ থেকেও সরানো হয়। তাঁর জায়গায় বসানো হয় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে।