Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'আগে ঘর সামলাব, তারপর বাকি সব', আলু-পেঁয়াজ রফতানি নিয়ে স্পষ্ট কথা মমতার

মুখ্যমন্ত্রীর দফতরকে আড়ালে রেখেই ভিনরাজ্যে আলু রফতারনির অভিযোগ উঠেছিল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেন।

'আগে ঘর সামলাব, তারপর বাকি সব', আলু-পেঁয়াজ রফতানি নিয়ে স্পষ্ট কথা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 December 2024 14:11

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে রফতানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। যার কারণে ডিসেম্বরের আগেই রাজ্যে আলু সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর ওনার্স এসোসিয়েশন।

এ ব্যাপারে সোমবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী আবারও সাফ জানিয়ে দিয়েছেন, 'আগে বাংলা, তারপর বাকিরা'। 

ঘটনা হল, মুখ্যমন্ত্রীর দফতরকে আড়ালে রেখেই ভিনরাজ্যে আলু রফতারনির অভিযোগ উঠেছিল। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা জানিয়ে দেন 'বাংলায় আলুর দাম বাড়িয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি  ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না। এই জিনিস আমি বরদাস্ত করব না।'  

এর পরপরই সীমান্ত সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যার জেরে সীমান্তে গিয়ে আটকে যাচ্ছে আলুবোঝাই ট্রাক। সোমবার বিধানসভাতেও মমতা বললেন, 'আলুর দাম বাড়লে আমরা কিনে সুফল বাংলায় সাপ্লাই করি। কিন্তু কিছু লোক বাইরে রফতানি করছে নিজেদের ব্যবসার জন্য।' 

পরিসংখ্যান দিয়ে মমতা জানান, 'বাংলার চাহিদার ৭৫% পেঁয়াজ এখানে উৎপাদন হয়। সেখান থেকেও লোকে বাইরে পাঠাচ্ছে। ফলে দাম বাড়ছে। মধ্যবিত্তের সমস্যা বাড়ছে। পকেটে টান পড়ছে। এটা হতে দেওয়া যায় না। আগে বাংলা পাবে, আগে ঘর সামলাব, তারপর বাকিরা'।


```