Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাজ্য চাইলেও কেন্দ্র ডানলপ খুলতে দিচ্ছে না, হুগলির বলাগড়ের সভা থেকে মমতা

২০১৬ সাল থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে হুগলির বিখ্যাত ডানলপ টায়ার কারখানা। এ ব্যাপারে কেন্দ্রকে বারংবার বলা সত্ত্বেও মোদী সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না বলে নির্হাচনী সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য চাইলেও কেন্দ্র ডানলপ খুলতে দিচ্ছে না, হুগলির বলাগড়ের সভা থেকে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 8 May 2024 16:35

দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সাল থেকে হুগলিতে বন্ধ হয়ে পড়ে রয়েছে দেশের বিখ্যাত ডানলপ টায়ার কারখানা। এ ব্যাপারে কেন্দ্রকে বারংবার বলা সত্ত্বেও মোদী সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না বলে নির্বাচনী সভা থেকে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার হুগলির বলাগড়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা থেকে মমতা বলেন, "ডানলপ বন্ধ করে রেখেছে ২০১৬ সাল থেকে। আমরা  চেয়েছিলাম। আজ পর্যন্ত দেয়নি। নিজেরাও খুলবে না, আমাদেরকেও খুলতে দেবে না। এ আবার কী রকম মামদোবাজি।"

এদিনের সভা থেকে নাম না করে প্রধানমন্ত্রী মোদীকে ''নাটের গুরু নাটুদা' বলেও কটাক্ষ করেন মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, "কাজের বেলায় কিছু নেই। নাটের গুরু শুধু দেশটা বিক্রি করার পরিকল্পনা করছে।"

বস্তুত, দেশের প্রথম টায়ার কারখানা গড়ে উঠেছিল হুগলির সাহাগঞ্জে। শ্রমিকরা গর্বের সঙ্গে বলতেন, ‘আমরা ডানলপের শ্রমিক।’ সেই কারখানা এখন কার্যত শ্মশানে পরিণত হয়েছে।

শুধু ডানলপ-ই বা কেন। দেশের সর্ববৃহৎ অটোমোবাইল কারখানা হিন্দমোটরের হিন্দুস্থান মোটরসেও ঝুলছে তালা। একসময় এই দু’টি কারখানা নিয়ে গর্ব ছিল হুগলির। মমতা বলেন, "আমরা ক্ষমতায় আসাার পর এগুলো খোলার চেষ্টা করেছি। ডালপন অধিগ্রহণও করতে চেয়েছিলাম। কিন্তু কেন্দ্র সম্মতি দেয়নি। তবু শতাধিক শ্রমিককে মাসিক দশ হাজার টাকা করে ভাতা দেয় রাজ্য।"

কেন্দ্রে সরকার বদল হলে হুগলির বিখ্যাত এই দুটি কারখানা ফের খোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মমতা।


```