Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নবান্নে নাটকীয় বদল, ২৪ ঘণ্টার মধ্যে ‘অর্থ’ থেকে ‘সেচ’ ঘুরে মুখ্য সচিব মনোজ পন্থ

গতকালই অতিরিক্ত মুখ্যসচিব মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ সচিব পদ থেকে সরিয়ে সেচ দফতরে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

নবান্নে নাটকীয় বদল, ২৪ ঘণ্টার মধ্যে ‘অর্থ’ থেকে ‘সেচ’ ঘুরে মুখ্য সচিব মনোজ পন্থ

মমতা বন্দ্যোপাধ্যায় এবং দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ পন্থ

শেষ আপডেট: 31 August 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: নবান্নে নাটকীয় বদল। গতকালই অতিরিক্ত মুখ্যসচিব মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ সচিব পদ থেকে সরিয়ে সেচ দফতরে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই মনোজ পন্থকে রাজ্যের মুখ্য সচিব করলেন মমতা।

নবান্নে কানাঘুঁষো ছিলই অর্থসচিব মনোজ পন্থকে পরবর্তী মুখ্য সচিব করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুক্রবার সন্ধেয় সিনিয়র আইএএস তথা অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার মনোজ পন্থকে অর্থ দফতরের সচিব পদ থেকে সরিয়ে তাঁকে সেচ দফতরে পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী। পরিবর্তে রাজ্যের নতুন অর্থসচিব করা হয় অতিরিক্ত মুখ্যসচিব পদ মর্যাদার অফিসার প্রভাত কুমার মিশ্রকে। 
রাজনীতি ও প্রশাসন ধারণায় চলে। মনোজকে অর্থ দফতর থেকে সেচ দফতরে পাঠানোয়, অনেকে মনে করেন তাঁর গুরুত্ব অনেকটা কমে গেল। সেই মনোজকে ২৪ ঘণ্টার মধ্যে মুখ্য সচিব পদে নিয়োগ করায় প্রশাসনের বিষ্ময়ের স্রোত বইছে। এই সাপ লুডো খেলার মানে কী?   

প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন মনোজ পন্থ তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন। পরে কেন্দ্রে যুগ্ম সচিব পদ মর্যাদার অফিসার হন তিনি। তা ছাড়া পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্ব ব্যাঙ্কের সদর দফতরে নয়াদিল্লির প্রতিনিধি হিসাবে দীর্ঘ দিন ছিলেন তিনি।

নবান্নের একটি সূত্র শুক্রবার জানিয়েছিল, তখনও পর্যন্ত যে রদবদলের খবর পাওয়া গেছিল তা চূড়ান্ত নয়। বরং চব্বিশ ঘণ্টার মধ্যে আরও বদল অনিবার্য। কারণটা পরিষ্কার। রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকার কর্মজীবনের মেয়াদ ৩১ মে শেষ হয়ে গেছিল। তার পর তিন মাসের জন্য তাঁর এক্সটেনশন চায় নবান্ন। তাতে রাজি হয় কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রক। সেই তিন মাসের মেয়াদ শনিবার ৩১ অগস্ট শেষ হচ্ছে। তার আগেই ফের তিন মাসের জন্য গোপালিকার জন্য এক্সটেনশন চেয়েছিল নবান্ন। কিন্তু এবার দিল্লি তাতে সম্মতি দেয়নি। ফলে মুখ্য সচিব পদে নতুন নিয়োগ এদিনই করতে হয়। সেচ দফতর থেকে ২৪ ঘণ্টার মধ্যে পদোন্নতি ঘটিয়ে মনোজ পন্থকে মুখ্য সচিব পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী।


```