Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভুল পোস্ট দেখলেই 'ফেক' লিখবেন, পুলিশকে পাঠিয়ে দেবেন: মহিলাদের ‘দায়িত্ব’ দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি মেয়েরাই এই কাজ করতে পারবে। আপনারা একজোট হন।’

ভুল পোস্ট দেখলেই 'ফেক' লিখবেন, পুলিশকে পাঠিয়ে দেবেন: মহিলাদের ‘দায়িত্ব’ দিলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 October 2024 21:14

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই রাজ্যের মহিলাদের হাতে গুরুদায়িত্ব তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে লাগাতার ফেক ভিডিও ছড়ানোর ঘটনায় নাম না করে বিরোধীদের আক্রমণ করেন মমতা। তিনি স্পষ্ট জানান, ফেক ভিডিওর রমরমা রুখতে মহিলাদেরই এগিয়ে আসতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি মেয়েরাই এই কাজ করতে পারবে। ছেলেদের বাইরে কাজে যেতে হয়। কিন্তু আমি মেয়েদের কাছে অনুরোধ জানাব আপনারা একজোট হন। পুলিশকে সহযোগিতা করুন।’

তিনি মনে করিয়ে দেন, দু-একটা ঘটনা ঘটছে তা নিয়ে চিৎকার করা হচ্ছে। মেয়েদের কাছে আবেদন ভুল পোস্ট দেখলেই 'ফেক' লিখবেন। সেটা স্ক্রিনশট নিয়ে পুলিশকে পাঠিয়ে দেবেন। এর জন্য একশো জনকে রাজ্যের তরফে পুরস্কৃত করা হবে এবং দরকার হলে তাঁদের চাকরিও দেওয়া হবে।

আগামীদিনে আরও উইনার্স বাহিনী তৈরির আশ্বাস দিয়ে মমতা বলেন, আমি চাই মেয়েরা পুলিশের কাজে ভালো করে অংশগ্রহণ করুন। আপনারা জোট বাঁধুন। মেয়েরাই পারে এই অন্যায় রুখতে। মমতা বারবার মনে করিয়ে দেন, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টালিজন্সের যুগে সবকিছুই হচ্ছে।

সবচেয়ে বেশি হচ্ছে সাইবার ক্রাইম। যারা ভিডিও বানিয়ে ব্যবসা করছেন তাঁদের একবারও মনে পড়ে না নির্যাতিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না। এতে তদন্ত প্রভাবিত হতে পারে।

মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা নিয়ে জল্পনা তৈরি হলেও রাজনৈতিক মহলের ধারণা, যেখানে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে তাঁদের আন্দোলনে সামিল হতে বারবার অনুরোধ জানাচ্ছেন, সেখানে এবার মহিলাদের হাতে নয়া দায়িত্ব তুলে দিয়ে পাল্টা দিলেন মমতা।  


```