Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর পরেই কার্নিভালের পালা, মহা ধূমধাম রেড রোডে, তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল এবারের দুর্গাপুজোর (Durga Pujo 2023) বাদ্যি। হাতে মাত্র দু'মাস বাকি। জোরকদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। দুর্গাপুজো শেষে এবারও কার্নিভালে (Carnival) আয়োজন করা হবে রাজ্যের তরফে। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থ

পুজোর পরেই কার্নিভালের পালা, মহা ধূমধাম রেড রোডে, তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 22 August 2023 13:49

দ্য ওয়াল ব্যুরো: বেজে গেল এবারের দুর্গাপুজোর (Durga Pujo 2023) বাদ্যি। হাতে মাত্র দু'মাস বাকি। জোরকদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। দুর্গাপুজো শেষে এবারও কার্নিভালে (Carnival) আয়োজন করা হবে রাজ্যের তরফে। মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ২৭ অক্টোবর রেড রোডে কার্নিভাল হবে।

কলকাতা ও তার আশপাশের জেলাগুলির পুজো কমিটিগুলি তাদের প্রতিমা বিসর্জনের আগে নিয়ে আসে কার্নিভালে। নিজেদের থিমের সঙ্গে সাযুজ্য রেখে ট্যাবলো সাজায় পুজো কমিটিগুলি। সেইসঙ্গে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ছোট অনুষ্ঠানেরও আয়োজন করে তারা।

কার্নিভালকে কেন্দ্র করে সেজে ওঠে রেড রোড। রঙিন সাজপোশাক, ঢাকের বোল, বাদ্যযন্ত্রের সঙ্গে নাচ--- চোখ ধাঁধানো অনুষ্ঠান দেখতে ভিড় করেন বহু মানুষ। যাঁরা আসতে পারেন না, তাঁরা চোখ রাখেন টিভির পর্দায়।

২০১৯ সালের পর কোভিডের কারণে বন্ধ ছিল কার্নিভাল। তারপর ২০২২ সালে ফের এই উৎসবের আয়োজন করে প্রশাসন। সেবারই ইউনেস্কোর থেকে দুর্গাপুজো হেরিটেজ তকমা পায়। এবারও কার্নিভাল আয়োজনের কথা জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন দুর্গাপুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। পুজোর আগে প্রতিবছরই এই বৈঠক করে থাকেন তিনি। নেতাজি ইনডোরে আয়োজিত এই বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, '২৭ তারিখ কার্নিভাল হবে। কার্নিভালে আসার জন্য আবেদন জানাতে হবে পুজো কমিটিগুলিকে। যারা ডাক পাবেন কার্নিভালে তারা সেদিন ভাসান দেবেন। বাকিরা ২৪, ২৫ ও ২৬ তারিখ ভাসান দিতে পারবে।'

এবার পুজো-ক্লাবগুলির জন্য অনুদানও বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। আগের বার রাজ্য সরকারের তরফে ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে চাঁদা দেওয়া হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ৭০ হাজার করা হয়েছে। সেই সঙ্গে বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিলের এক তৃতীয়াংশ টাকা দিতে হবে কমিটিগুলিকে। দমকল পরিষেবার জন্য কোনও টাকা লাগবে না তাদের।

আরও পড়ুন: আরও ১০! পুজো কমিটিগুলো এবার ৭০ হাজার করে অনুদান পাবে, ঘোষণা মমতার


```