Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মীদের সুখবর দিলেন মমতা, ছুটি বাড়াল রাজ্য সরকার

এদিন আদিবাসী সম্প্রদায়ের জন্য সরকার কী করেছে তার খতিয়ানও তুলে ধরেন মমতা। বলেন, রাজ্যে ২১ লক্ষ ৬২ হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। সাঁওতালি ভাষাকে আমরাই স্বীকৃতি দিয়েছি।

পুলিশ, দমকল, স্বাস্থ্যকর্মীদের সুখবর দিলেন মমতা, ছুটি বাড়াল রাজ্য সরকার

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 November 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটায় সরকারি কর্মীরা ছুটি পান। কিন্তু সেই সময় কাজের মধ্যে থাকেন পুলিশকর্মী, দমকল কর্মী ও জরুরি পরিষেবার সরকারি কর্মীরা। এতদিন সেই খাতে বছরে ১০টি 'বিশেষ ছুটি' পেতেন তাঁরা।

এ বার পুলিশকর্মী, দমকলকর্মী, স্বাস্থ্যকর্মী, পুরকর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ দিনের বদলে ছুটির সংখ্যা বাড়িয়ে হল ১৫ দিন। শুক্রবার মমতা বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকীতে আদিবাসী ভবন থেকে মমতা এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা মানুষের জন্য ২৪ ঘণ্টা কাজ করেন তাঁদের যোগ্য সম্মান পাওয়া উচিত।' প্রথমে পুলিশের কথা উল্লেখ করে পরে তিনি 'বিশেষ ছুটির' তালিকায় পুরকর্মী, স্বাস্থ্যকর্মী ও দমকলকর্মীদের অন্তর্ভুক্ত করতে বলেন। 

জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণায় যারপরনাই খুশি হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন আদিবাসী সম্প্রদায়ের জন্য সরকার কী করেছে তার খতিয়ানও তুলে ধরেন মমতা। বলেন, রাজ্যে ২১ লক্ষ ৬২ হাজার ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়। সাঁওতালি ভাষাকে আমরাই স্বীকৃতি দিয়েছি। আদিবাসী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে অনেক আইসিডিএস সেন্টার করা হয়েছে।’

এছাড়া বন্য অধিকার আইনের মাধ্যমে প্রায় ৪৯ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং ৮৫১ কমিউনিটি পাট্টা দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে কবি সাধু রামচাদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় ও নয়াগ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে কলেজ করা হয়েছে।

 


```