Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালেন মমতা, বড়দিনের আগে বড় ঘোষণা

রাজ্য সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালেন মমতা, বড়দিনের আগে বড় ঘোষণা

শেষ আপডেট: 21 December 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সরকারি কর্মচারীদের আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনা অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। আগামী বছর ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে।

মমতার কথায়, “এর আগে আমরা ১২৫ শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। তার পর পে কমিশন হয়েছে। চার রকমের পে স্কেল রয়েছে এখন। নতুন পে স্কেলে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা ইতিমধ্যে দেওয়া হচ্ছে। আজ বড়দিনের বিকেলে ঘোষণা করছি যে ৪ শতাংশ হারে আরও এক কিস্তি ডিএ ১ জানুয়ারি থেকে দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারী, অধিনস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্কুল কলেজের শিক্ষক-কর্মচারী মিলিয়ে ১৪ লক্ষ কর্মচারী এর সুবিধা পাবেন।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, কেন্দ্র থেকে এখনও আমাদের ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। তার পরেও সীমিত সামর্থ্যের মধ্যে ডিএ বাড়ানোর চেষ্টা করছি। এই চার শতাংশ ডিএ বাড়ানোর অর্থ রাজ্য সরকার মোট ১৩৫ শতাংশ ডিএ এখনও পর্যন্ত ঘোষণা করল। এর ফলে রাজ্যে ২৪৪ কোটি টাকা খরচ হবে।

মমতার কথায়, “আশা করা এই ঘোষণার ফলে একটু মিষ্টি মুখ, একটু মিষ্টি হাসি, একটু সুখনিদ্রার পরিবেশ তৈরি হবে। সবাই পরিবারকে নিয়ে আনন্দে নতুন বছরকে স্বাগত জানাবেন।”

উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারীরা এর আগে ৬ শতাংশ হারে ডিএ পেতেন। এদিন মুখ্যমন্ত্রীর ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণার পরে এই পরিমাণ দাঁড়াল ১০ শতাংশে। কেন্দ্রের সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ হারে ডিএ পান। অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের মধ্যে ডিএ-র ব্যবধান ৩৬ শতাংশ থেকেই গেল।

এদিকে, বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ-সভা করার কর্মসূচি নিয়েছে সরকারি কর্মাচারীদের একাংশ। বৃহস্পতিবার হাইকোর্ট সেই সভার অনুমতি দিয়েছে। 


```