‘ঠান্ডা ঠান্ডা কুল কুল…’, উত্তেজিত না হতে পরামর্শ মুখ্যমন্ত্রীর
দ্য ওয়াল ব্যুরোঃ সমস্যা আছে বলেই সমাধানও আছে। মাথা গরম না করে সবাইকে ‘ঠান্ডা’ থাকার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবাইকে হাসি-খুশি থাকার কথা বলেন তিনি।
এদিন নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়াল ব্যব
শেষ আপডেট: 2 September 2021 12:22
দ্য ওয়াল ব্যুরোঃ সমস্যা আছে বলেই সমাধানও আছে। মাথা গরম না করে সবাইকে ‘ঠান্ডা’ থাকার পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সবাইকে হাসি-খুশি থাকার কথা বলেন তিনি।
এদিন নবান্ন (Nabanna) থেকে ভার্চুয়াল ব্যবস্থায় রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার কথা বলেন। বলেন, ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল…।’ পরিবারের সবাই যাতে সুস্থ থাকে সেই দিকেও নজর দিতে বলেন ছাত্রছাত্রীদের। বর্তমানে রাজনীতি থেকে সমাজ কোন না কোন ইস্যু নিয়ে উত্তাপ থাকে চরমে। এই পরিস্থিতিতে সকলকে ঠান্ডা থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ
ছাত্রদের জন্য বড় ঘোষণা মমতার, বিবেকানন্দ স্কলারশিপের নিয়ম বদলে গেল
এদিনের অনুষ্ঠানে রাজ্যের সব জেলা থেকে কৃতি পড়ুয়ারা উপস্থিত ছিল। তাঁদের হাতে সরকারি সুবিধা তুলে দেওয়া হয় এদিন। এছাড়াও কম্পিউটার ও কিছু বইও দেওয়া হয়। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই তিনি বলেন, “উত্তেজিত হবেন না। সব সময় ঠান্ডা থাকতে হবে।" ব্যাখ্যা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেশি উত্তেজিত হলে মাথার কোষের ক্ষতি হয়। তাই উত্তেজিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে।
আরও পড়ুনঃ
শান্তিনিকেতন গর্বের জায়গা ছিল, আজ প্রবলেম হচ্ছে: মুখ্যমন্ত্রী
এছাড়াও তিনি এদিন সবাইকে ইতিবাচক থাকার কথা বলেন। তাঁর কথায়, “ইতিবাচক থাকলেই নেতিবাচক যা আছে জীবনে সব কেটে যায়। সব সময় ইতিবাচক ভাবতে হবে, দেখতে হবে জানতে হবে। হতাশাকে জয় করতে হবে।"
পাশাপাশি এদিন তিনি সকল পড়ুয়াকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়ারও কথা বলেন। তবে, পড়াশুনা শেষ করে যাতে সবাই দেশে ফিরে আসে, সেই অনুরোধও করেন মমতা। তিনি আরও বলেন, “সবসময় মুখে হাসি রেখো। হাসি দিয়েই জয় করতে হবে সব।"
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'