
জাকির হুসেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি
শেষ আপডেট: 16 December 2024 00:52
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত তবলাবাদক জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে দুই সপ্তাহ ধরে হৃদরোগ ও ফুসফুসের সমস্যার কারণে আইসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু রবিবার সব শেষ। স্তব্দ হয়ে গেল তবলায় জাদুর স্পর্শ।
উস্তাদের মৃত্যুতে শোকের ছায়া সব মহলে। এদিন জাকির হুসেনের মৃত্যুর খবর পেয়ে এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘উস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক জাকির হুসেনের অকাল মৃত্যুতে মর্মাহত। দেশ এবং বিশ্ব জুড়ে তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য একটি বিশাল ক্ষতি। শিল্পীর পরিবার এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।’
Deeply shocked and saddened by the untimely death of Ustad Zakir Hussain, the renowned maestro and one of the greatest tabla players of all times. This is a huge loss for the country and his millions of admirers across the planet.
— Mamata Banerjee (@MamataOfficial) December 15, 2024
I convey my sincere condolences to the family,…
৭৩ বছর বয়সি কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লাহ রাখার পুত্র জাকির। বিগত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। যে কারণে কলকাতা-সহ দেশ-বিদেশের একাধিক প্রান্তে কয়েকটি কনসার্টও বাতিল করা হয়েছিল।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন শিল্পী। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি।
২০২৪ সালে তাঁর হাত ধরেই দেশে আসে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসাবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন। তবলা বাদক হিসাবে ছিলেন জাকির।