Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কন্যাশ্রীর পর রূপশ্রীও আদায় করল ইউনিসেফের প্রশংসা, আপ্লুত মুখ্যমন্ত্রী কী লিখলেন পোস্টে

পশ্চিমবঙ্গে ইউনিসেফ-এর চিফ ফিল্ড অফিসার মনজুর হোসেন শুক্রবার একটি বণিক সংগঠনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের 'কন্যাশ্রী' ও 'রূপশ্রী' প্রকল্পের প্রশংসা করেন।

কন্যাশ্রীর পর রূপশ্রীও আদায় করল ইউনিসেফের প্রশংসা, আপ্লুত মুখ্যমন্ত্রী কী লিখলেন পোস্টে

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 September 2024 13:32

দ্য ওয়াল ব্যুরো: সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এবার রাজ্য সরকারের দুই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছে ইউনিসেফ। রবিবার এক্স হ্যান্ডেলে সেকথা শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল কন্যাশ্রী প্রকল্প। এবার শুধু কন্যাশ্রী নয়, রূপশ্রী প্রকল্পেরও ভূয়সী প্রশংসা করেছে ইউনিসেফ। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আরও একবার আমাদের রাজ্য সরকারের প্রকল্পের প্রশংসা করেছে ইউনিসেফ। ইমপ্যাক্ট ইস্ট ২০২৪ কনক্লেভে একজন সিনিয়র আধিকারিক বাংলার রূপশ্রী এবং কন্যাশ্রীর প্রশংসা করে বলেছেন, রাজ্যের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই দুই প্রকল্প"

মমতা আরও লেখেন, "এভাবেই আমাদের প্রকল্প সামাজিক প্রচার ও সমাজ জীবনে উন্নয়নের সহায়ক হয়ে উঠেছে।" মমতার এমন বার্তা স্পষ্ট করল, বিরোধীদের শত অপপ্রচারের পরও সমাজ বদলের লক্ষ্যে কন্যাশ্রী ও রূপশ্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং তার প্রশংসা করছে ইউনিসেফ।

পশ্চিমবঙ্গে ইউনিসেফ-এর চিফ ফিল্ড অফিসার মনজুর হোসেন শুক্রবার একটি বণিক সংগঠনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের 'কন্যাশ্রী' 'রূপশ্রী' প্রকল্পের প্রশংসা করেন। প্রকল্পগুলি রাজ্যের সামাজিক উন্নয়নের পথে 'সদর্থক ও সহায়ক ভূমিকা' পালন করছে বলে তাঁর বক্তব্য। এমন বক্তব্যের পরই শনিবার এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতৃত্ব প্রচারের পর রবিবার অত্যন্ত আনন্দিত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


```